পুবের কলম ওয়েবডেস্ক: টকজল দিয়ে একের পর এক ফুচকা গপগপিয়ে খাচ্ছে হাতি এমন টা কোনদিন দেখেছেন। খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও।

https://twitter.com/trollsofficials/status/1580047183344447488?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1580047183344447488%7Ctwgr%5E0fdec20e6a954c2bc8791c630ee8dfa54147c32d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcelebhub.in%2Fbengali-news%2Fa-video-of-an-elephant-eating-phuchka-on-the-roadside-has-gone-viral%2F

ফুচকা খেতে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই ভালোবাসেন। পানিপুরি, গোলগাপ্পা, ফুচকা , যে নামেই ডাকুন না কেন সারাদেশে জনপ্রিয় এই মুখরোচক খাবারটি।

ভেতরে ঝালঝাল আলুর পুর আর টকজল দিয়ে মুখে ফেলার মজাটাই আলাদা। কিন্তু হাতির ফুচকা খাওয়ার ভিডিও আলোড়ন তুলেছে দেশ জুড়ে।

https://twitter.com/i/status/1579831008199077888

রাস্তার ধারে এক ফুচকাওয়ালা কে দেখা যাচ্ছে তিনি এক হাতিকে ফুচকা খাওয়াচ্ছেন। এমন ঘটনা সামনে এসেছে অসমের তেজপুরের একটি অনুষ্ঠিত মেলা থেকে। একটি হাতি রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকাওয়ালার কাছ থেকে নিজের শুড় দিয়ে ফুচকা খাচ্ছে।

এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ার ভিডিওর মাধ্যমে খুব ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখে মনে হচ্ছে ফুচকা বিক্রেতাও হাতিটিকে ফুচকা খাইয়ে খুব আনন্দিত এবং তিনি ভালোবাসার সঙ্গে হাতির শুঁড়ে ফুচকা দিচ্ছেন। এমন ঘটনা সচরাচর দেখা যায় না তাই এমন দৃশ্য দেখে আশপাশের মানুষজনও বেশ আনন্দিত। যার একটি ভিডিও রেকর্ড সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়েছে। যদি আপনার বিশ্বাস না হয় আপনি নিজের চোখেই দেখে নিন এই ভাইরাল ভিডিও।