পুবের কলম, ওয়েবডেস্ক: টেসলার সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের জেরে স্ত্রী নিকোল সানাহানকে ডিভোর্স দিয়েছেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। গত ২৬ মে আইনি প্রক্রিয়ায় তাদের বিচ্ছেদ হয়েছে। তবে খবরটি তারা প্রকাশ্যে আসতে দেননি। শনিবার এটি মিডিয়াতে সাড়া ফেলে দিয়েছে। এখন তাদের চার বছর বয়সি মেয়ের দায়িত্ব আদালতের মাধ্যমে ভাগ করে নেবেন।
আরও পড়ুন:
এ দম্পতির প্রথম সাক্ষাৎ হয় ২০১৫ সালে। ওই বছরই সের্গেই ব্রিন তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। এরপর ২০১৮ সালে নিকোল সানাহানকে বিয়ে করেন ব্রিন। সের্গেই ব্রিন ও নিকোল সানাহান দম্পতি ২০২১ সালেই আলাদা থাকতে শুরু করেন। পরে ২০২২ সালে ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের কারণ দেখিয়ে ডিভোর্স দেওয়ার উদ্যোগ নেন ব্রিন।
তবে ইলন মাস্ক ও নিকোল সানাহান দুজনই এই পরকীয়া সম্পর্কের কথা অস্বীকার করেছেন। ২০২২ সালের ২৫ জুলাই টুইটারে এক পোস্টের মাধ্যমে ইলন মাস্ক জানান, নিকোল সানাহানের সঙ্গে গতকাল রাতে একটি পার্টিতে দেখা হয়েছিল। গত তিন বছরে আমাদের দুইবার দেখা হল। পার্টিতে আরো অনেকেই ছিলেন। রোমান্টিক কিছুই হয়নি।আরও পড়ুন:
এ বিষয়ে নিকোল সানাহানেরও একই বিবৃতি। তার দাবি, ইলন মাস্কের সঙ্গে বন্ধুত্ব ব্যতিত তার আর কোনও সম্পর্ক নেই। একই বছর জুলাইয়ে নিকোল সানাহান বলেন, এমন নয় যে, ইলন ও আমি একসঙ্গে রাত কাটিয়েছি। আমরা কেবল বন্ধু মাত্র। আমাদের মধ্যে কখনো শারীরিক সম্পর্ক হয়নি।
আরও পড়ুন:
গুগলের সহপ্রতিষ্ঠাতা ৫০ বছর বয়সি সের্গেই ব্রিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে নবম। ব্লুমবার্গের তথ্য মতে, তার সম্পদের পরিমাণ প্রায় ১১৮ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, মাস্ক বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিত্ব।