০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা এমিরেটস

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা হিসেবে ফের একবার শীর্ষে উঠে এল সংযুক্ত আরব আমিরশাহীর বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের নিজস্ব বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্সের নাম।  হামবুর্গ-ভিত্তিক এক সমীক্ষায় বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা হিসেবে এমিরেটস এয়ারলাইন্সকে উল্লেখ করা হয়েছে। ঝুঁকি সূচকে ৯৫.০৫ শতাংশ স্কোর নিয়ে এমিরেটস এয়ারলাইন্স নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়্যাল ডাচ এয়ারলাইন্সকে (৯৩.১) হারিয়ে প্রথম স্থান দখল করেছে।

এছাড়া অন্যান্যদের মধ্যে জেট ব্লু পেয়েছে ৯১.৬১, ডেল্টা ৯১.৫৫ এবং ইজিজেট ৯১.২৮। ২৫টি এয়ারলাইন্সকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছে।  প্রথমবারের মতো এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ডেটা অ্যাসেসমেন্ট সেন্টার বিশ্বের বৃহত্তম এয়ারলাইন্সগুলোর তুলনা করে আঞ্চলিক তালিকা প্রকাশ করে। ইউরোপে ৯৩.৩১ পেয়ে প্রথম স্থানে রয়েছে রয়্যাল ডাচ এয়ারলাইন্স। ফিনিশ ‘ফিন এয়ার’স্কোর করেছে ৯৩.১৬ শতাংশ, এয়ার ইউরোপ ৯৩.১২ শতাংশ, ট্রান্সাভিয়া ৯২.৮৩ শতাংশ, ইজিজেট ৯১.২৮ শতাংশ এবং নরওয়েজিয়ান ৯০.৯৫ শতাংশ।

আরও পড়ুন: আমিরাতের স্কুলপাঠ্যে কেজি থেকেই চালু হচ্ছে ‘এআই’

আরও পড়ুন: রমজান উপলক্ষে আমিরাতে ১০২৫ বন্দির মুক্তি
ট্যাগ :
সর্বধিক পাঠিত

বিহারের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে পারেন নীতীশ, রাজ্যের মসনদে বসতে পারে বিজেপি!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা এমিরেটস

আপডেট : ৫ জানুয়ারী ২০২২, বুধবার