পুবের কলম ওয়েবডেস্কঃ মেলবোর্ন টেস্টে অনবদ্য এক রেকর্ড গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। অধিনায়ক হিসেবে এক বছরে সর্বোচ্চ রান করার নিরিখে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথকে টপকে গেলেন তিনি। তাতে অবশ্য চলতি অ্যাশেজ সিরিজের ছবিটা বদলায়নি। আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ইংল্যান্ড।অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম দিনে ১৮৫ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।
প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন রুট। চলতি বছর এ নিয়ে টেস্টে তার রান সংখ্যা দাঁড়াল ১৬৮০। অধিনায়ক হিসেবে টেস্টে এক ক্যালেন্ডার ইয়ারে এত রান আর কারোর নেই। তিনি ভেঙেছেন ২০০৮ সালে ১৬৫৬ রান করা স্মিথের রেকর্ড। সব মিলিয়ে (অধিনায়ক এবং সাধারণ ক্রিকেটার হিসেবে) এই তালিকায় তিন নম্বরে রুট।আরও পড়ুন:
ইংল্যান্ড অধিনায়ক জো রুটের সামনে রয়েছেন শুধু ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস (১৯৭৬ সালে ১৭১০) ও পাকিস্তানের মুহাম্মদ ইউসুফ। ভিভ রিচার্ডস ১৯৭৬ সালে ১৭১০ রান করেছিলেন। আর ইউসুফ ২০০৬ সালে একাই করেছিলেন ১৭৮৮ রান। এক বছরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড করতে রুটের প্রয়োজন আর মাত্র ১০৯ রান। সামনে সুযোগ পাচ্ছেন এক ইনিংস।
বর্তমান দলের যে অবস্থা তাতে দ্বিতীয় ইনিংসে তার শতকের দিকেই তাকিয়ে থাকবে ইংল্যান্ড। এ ম্যাচে রুট ছাড়া আর কেউই অজি বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। বেন স্টোকস ২৫, জনি বেয়ারস্টো ৩৫ ও ওলি রবিনসন ২২ করেন। ৬৫.১ ওভারে শেষ হয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ও নাথান লায়ন তিনটি করে উইকেট নেন। মিচেল স্টার্ক দু’টি উইকেট পান।আরও পড়ুন: