পুবের কলম, ওয়েবডেস্ক: হঠাৎ বন থেকে বেরিয়ে আদালত চত্বরে ঢুকে পড়ল বন্যহাতি। আদালতের গেট ভেঙে ভিতরে ঢুকে রীতিমত তান্ডব চালাল বন্যহাতি। আদালত চত্বরে থাকা মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গত বুধবার উত্তরাখণ্ডের হরিদ্বারের রোশনাবাদ এলাকার জেলা ও দায়রা আদালতে প্রবেশ করে হাতিটি।