পুবের কলম, লখনউ: বিহারে ভোটপর্ব মিটতেই এক্সিট পোল প্রকাশ করতে শুরু করেছে একাধিক সংস্থা। মঙ্গলবার সন্ধ্যায় পিপলস পালস, পিপলস ইনসাইট, ম্যাট্রিজ এবং পি-মার্কের প্রকাশিত এক্সিট পোল অনুসারে, বিহারে আরও একবার প্রত্যাবর্তন হতে চলেছে এনডিএর। সব ঠিক থাকলে ফের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসতে চলছেন নীতীশ কুমার। আশা জাগালেও শরিকদের ব্যর্থতায় ফের বসা হচ্ছে না তেজস্বী যাদবের।
উপরে যে যে সম্ভাবনার কথা বলা সবটাই অনুমানের ভিত্তিতে। বিহারের নির্বাচন নিয়ে অধিকাংশ সংস্থার এক্সিট পোল অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। এদিকে ওই সংস্থাগুলির এক্সিট পোলের বিরোধীতা করে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেছেন, বিহারের ভোটারা রাজ্যকে পরিবর্তনের জন্য ঐতিহাসিক ভোট দিয়েছেন। রাজ্যে শীঘ্রই প্রগতিশীল, কর্মসংস্থান সৃষ্টিকারী মহাজোটবন্ধন সরকার গঠিত হবে। একইসঙ্গে তিনি মহাগঠবন্ধনের সমস্ত প্রার্থী, কর্মী এবং সমর্থকদের গণনা প্রক্রিয়ার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ইভিএমগুলি পর্যবেক্ষণ করার এবং সেখানে ২৪ ঘন্টা নজরদারি বজায় রাখার পরামর্শ দিয়েছেন সপা নেতা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি লেখেন, "ক্ষমতাসীন দল পূর্বপরিকল্পিত ভুয়ো এক্সিট পোলের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিছু টেলিভিশন চ্যানেলও এক্সিট পোল প্রকাশ করে ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করছে।" অভিলেশ বলেন, "যারা খাওয়ায়, লোকেরা তাদের সুর গায়। যখন নির্বাচন কমিশন নিজেই ভোটের পরিসংখ্যান গণনা করতে বেশ কয়েক দিন সময় নেয় তখন সংবাদ চ্যানেলগুলি কীভাবে কয়েক ঘন্টার মধ্যে বিস্তারিত এক্সিট পোলের তথ্য প্রকাশ করতে পারে।" উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেছেন, যে উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের সময় একই ধরনের এক্সিট পোল প্রকাশ করা হয়েছিল। তবে তা ভুল প্রমাণিত হয়েছে। কারণ ভুয়ো এক্সিট পোলের পাশাপাশি বড় বিজেপি নেতারা হেরে গিয়েছিলেন। সপা সভাপতি সাফ জানিয়েছেন, বিজেপি গণনার আগে বিরোধী সমর্থকদের মনোবল হতাশ করার চেষ্টা করছে। মহাগঠবন্ধন জিতছে - বিজয়ের শংসাপত্র না পাওয়া পর্যন্ত বিশ্রাম নেবেন না।এক্সিট পোল ভুয়ো-বিভ্রান্তিকর, বিহারে জিতছে মহাগঠবন্ধনই: অখিলেশ
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৫, ১৫:৪৭
আরও খবর
"চুপচাপ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে অসম", বুথ ফেরত সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ গৌরব গগৈ
বিহার নির্বাচনে 'কার পাল্লা ভারি', এক্সিট পোল প্রকাশ করবে ভোট সমীক্ষক সংস্থাগুলি
'সনাতনিদের শত্রু' অখিলেশ: দীপোৎসব নিয়ে মুখ খোলায় সপা সুপ্রিমোকে আক্রমণ গিরিরাজের
কংগ্রেসের 'ভোট চোর গদ্দি ছোড়' ভিডিও বিভ্রান্তিকর, জানাল নির্বাচন কমিশন
‘অখিলেশ সত্যিটা জানে’ যৌন হেনস্থা কাণ্ডে বিরোধীদের জবাব দিলেন ব্রিজ ভূষণ
‘অখিলেশ সত্যিটা জানে’ যৌন হেনস্থা কাণ্ডে বিরোধীদের জবাব দিলেন ব্রিজ ভূষণ
নূপুর শর্মার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি অখিলেশ ও মায়াবতীর
নূপুর শর্মার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি অখিলেশ ও মায়াবতীর
'আমি ভয় পাই না, এখানে হাজারবার আসব', খেলা হবে স্লোগান তুলে বারাণসী থেকে বিজেপিকে তোপ মমতার
'আমি ভয় পাই না, এখানে হাজারবার আসব', খেলা হবে স্লোগান তুলে বারাণসী থেকে বিজেপিকে তোপ মমতার
উত্তরপ্রদেশবাসী এবার নাম পরিবর্তনকারী সরকারকে পাল্টাবে, মন্তব্য অখিলেশের
উত্তরপ্রদেশবাসী এবার নাম পরিবর্তনকারী সরকারকে পাল্টাবে, মন্তব্য অখিলেশের
অসমে স্কুলের টিফিনে গোমাংস বিতর্ক, পুলিশের পদক্ষেপের নিন্দায় সরব কংগ্রেস সাংসদ
অসমে স্কুলের টিফিনে গোমাংস বিতর্ক, পুলিশের পদক্ষেপের নিন্দায় সরব কংগ্রেস সাংসদ
ওমান উপকূলে বাণিজ্যিক ট্যাঙ্কারে মার্কিন হামলা: নিখোঁজ তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু নিশ্চিত করল কেন্দ্র
ওমান উপকূলে বাণিজ্যিক ট্যাঙ্কারে মার্কিন হামলা: নিখোঁজ তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু নিশ্চিত করল কেন্দ্র
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ