পুবের কলম, ওয়েবডেস্ক: একটা আমের দাম ২০০০ টাকা! শুনলে চক্ষু চড়কগাছ হতে পারে সাধারণ মানুষের। কিন্তু এ যে সে আম নয়। আমের ওজন ৪ কেজি। আঁটি ২০০ গ্রামের। কেন আমের এত দাম?
আরও পড়ুন:

এই আমের নাম 'নূরজাহান' । মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার কাট্টিওয়াড়া এলাকার এই আমের বেশ কিছু গাছ রয়েছে। এই আমের কৃতিত্বের পিছনে রয়েছেন শইবরাজ সিং যাদব নামে এক চাষি। শইবরাজের বক্তব্য অনুযায়ী, এই আবহাওয়া এই আম চাষের জন্য অনুকূল ছিল। গতবারও এই আমের ফলন হয়েছিল। সব থেকে বড় আকারের আমের ওজন হয়েছিল ৩ কেজি ৮০০।
তবে এবার তাঁর বাগানে ২৫০টির মতো আমের ফলন হবে। আগামী ১৫ জুনের মধ্যেই তার বাগানের সব আম পেকে যাবে বলে আশা করছেন শইবরাজ। তিনি জানিয়েছেন, এবার সব থেকে বড় আমের ওজন হবে চার কেজি মতো। সেটি সর্বাধিক ২০০০ টাকায় বিক্রি হতে পারে।আরও পড়ুন:
ইতিমধ্যেই তার বাগানের আমের খবর সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই নূরজাহান আম নিয়ে উৎসাহী মানুষ।
এখন থেকেই আম কেনার জন্য অর্ডার আসছে।আরও পড়ুন:
শইবরাজ জানিয়েছেন, আমের দাম বেশি। তবে এই আমের জনপ্রিয়তা তুঙ্গে।
আরও পড়ুন:
উল্লেখ্য, আমের আমের রানী বলা হয় এই নূরজাহানকে। এক একটি নূরজাহান আমের দৈর্ঘ্য এক ফুট পর্যন্তও হয়ে থাকে। এক একটি আমের গড় ওজন ৩.৫ থেকে ৩.৭৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। কেবলমাত্র একটি আঁটিরই ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম। এই আমের ফলন যেমন কম, চাহিদা তেমনই বেশি।
আরও পড়ুন: