আইভি আদক, হাওড়া: ফের পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা হাওড়া আমতা রোডে। মঙ্গলবার জগৎবল্লভপুরের পর বুধবার দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটলো হাওড়ার ডোমজুড়ে। এদিন লরির ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের। মৃতের নাম বাবলু দাস (৫৩)। বাড়ি সলপের তেঁতুলকুলিতে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটলিয়ায় একটি লোহার কারখানায় শ্রমিকের কাজ করতেন ওই প্রৌঢ়। প্রতিদিনের মতো বুধবার সকাল আটটা নাগাদ মোটরবাইক নিয়ে কাজে বের হয়েছিলেন ওই ব্যক্তি। বাড়ি থেকে কিছুটা দূরেই আমতাগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গাড়ি থেকে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পঞ্চাষোর্ধ ওই প্রৌঢ়ের। ঘটনার জেরে হাওড়া আমতা রোডে ব্যস্ততম অফিস টাইমে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। পলাতক লরির চালক।আরও পড়ুন:
উল্যেখ্য, গতকাল মঙ্গলবার জগৎবল্লভপুরের বড়গাছিয়াতেও হাওড়া আমতা রোডে লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। এদিন আবারও লরির ধাক্কায় মৃত্যু হলো আরও এক শ্রমিকের।