পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইলের হাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে অন্তত ২০ জন বিদেশি সাংবাদিক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। সংস্থাটি অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে।
আরও পড়ুন:
আরএসএফ জানায়, বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার জাহাজগুলো আটক করলে সাংবাদিকদেরও গ্রেফতার করা হয়। এই বহরে রাজনীতিক, মানবাধিকারকর্মী ও সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন।
আরও পড়ুন:
সংস্থাটির সংকটকেন্দ্র প্রধান মার্টিন রু বলেন, সংবাদকর্মীদের আটক করা তথ্য জানার ও জানানোর অধিকারের গুরুতর লঙ্ঘন। আটক সাংবাদিকদের মধ্যে আল জাজিরা, এল পাইস ও ইতালির আরএআই–এর সাংবাদিকরাও আছেন।
আরও পড়ুন:
আরএসএফ জানিয়েছে, বুধবার রাত থেকে আটক হওয়ার পর এসব সাংবাদিকদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইসরাইল জানিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ইউরোপে পাঠানো হবে। সংস্থার হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ২১০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন।