পুবের কলম ওয়েব ডেস্ক: তীব্র গরমের হাত থেকে মুক্তির কোনও লক্ষ্ণণ আপাতত নেই।
আরও পড়ুন:
আগামী পাঁচ দিন তীব্র গরম, তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ৫ জুন থেকে আগামী শনিবার ১০ জুন পর্যন্ত দাবদাহ চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।
আরও পড়ুন:
এই ক’দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি অবধি বাড়তে পারে। এই ৫ দিন রাজ্যজুড়ে শুষ্ক গরম হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং দুই দিনাজপুুরে।
আরও পড়ুন:
৭ জুন থেকে ১০ জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত জেলা ছাড়াও হাওড়া, হুগলিতেও।
আরও পড়ুন:
বাকি জেলাগুলিতে অস্বস্তিকর গরম থাকবে। কলকাতায় অবশ্য তাপপ্রবাহের সতর্কতা নেই। বরং বুধ ও বৃহস্পতিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত খুব প্রয়োজন না পড়লে বাড়িত থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।