পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের ন্যাশনাল কাউন্সিল অব রিলিজিয়াস স্কলার্স এর প্রাক্তন প্রধান মৌলবী মহম্মদ সর্দার জাদরান কে গ্রেপ্তার করল তালিবান। ধর্ম সংক্রান্ত বিষয়ে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনির ধর্মীয় উপদেষ্টা ছিলেন তিনি।
আরও পড়ুন:
চোখ বাঁধা অবস্থায় মৌলবী মহম্মদ সর্দার জাদরানের একটি ছবিও প্রকাশ করেছে তালিবানরা।
কিছুদিন আগেই আফগানিস্তানের মহিলা গভর্নর সালিমা মাজারিকে গ্রেফতার করে তালিবানরা। গনি প্রেসিডেন্ট থাকার সময় যে তিনজন মহিলা গভর্নর ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন সালিমা।উল্লেখ্য আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং সেই দেশের অন্যতম নেতা আবদুল্লা আবদুল্লা কেও গৃহবন্দী করে তালিবানরা। তার আগে অবশ্য তাদের সঙ্গে বৈঠকও করেন তালিবান নেতৃত্ব।