ওয়েস্ট ব্যাঙ্ক: ইসরাইলি সেনাবাহিনী অভিযান অব্যাহত রেখেছে দখলকৃত পশ্চিম তীরের জেনিনে। পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান হামলা আরও তীব্র হয়েছে। অঞ্চলটি থেকে বল প্রয়োগ করে হাজার হাজার ফিলিস্তিনিকে সরিয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের বাড়িঘর। বৃহস্পতিবার রাতে বুরকিন এলাকায় ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত মুহাম্মদ আবু আল-আসাদ ও কুতাইবা আল-শালাবি দীর্ঘক্ষণ ইসরাইলি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত ছিলেন। এ নিয়ে জেনিনে তিন দিনের অভিযানে মৃতের সংখ্যা দাঁড়াল ১২-তে। প্রসঙ্গত, গাজা ও ওয়েস্ট ব্যাঙ্ক নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তুলতে চায় ফিলিস্তিনিরা।
গাজায় বীরবিক্রমে যায়নবাদীদের রুখে দিয়েছে হামাস যোদ্ধারা। শহিদ হয়েছে ৪৭ হাজার মানুষ। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় দীর্ঘ ১৫ মাস শেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে গাজায় যুদ্ধবিরতির পর এবার দুর্বল পশ্চিম তীরকে টার্গেট করেছে ইসরাইল। ওয়েস্ট ব্যাঙ্কের শাসক মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটি হামাসের মতো শক্তিশালী নয়। তাই সেখানে ইসরাইলি সেনা ও জবরদখলকারীরা ফিলিস্তিনিদের খুন ও বিতাড়িত করে ভূমি দখল করতে চায়। এটাই যায়নবাদীদের টার্গেট। পশ্চিম তীরে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এ অভিযানকে দেশটির নিরাপত্তা কৌশলের পরিবর্তন বলে আখ্যা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, নিহত দুই ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্য। চলতি মাসে কালকিলিয়া প্রদেশের ফুন্দুক গ্রামে ইসরাইলি নাগরিকদের ওপর হামলার সঙ্গে যুক্ত ছিলেন তারা। সে হামলায় তিনজন ইসরাইলি নিহত ও ছ’জন আহত হয়। ইসরাইল এখনও নিহতদের লাশ হস্তান্তর করেনি বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের অ্যাম্বুলেন্সগুলোকে জেনিনের শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় হতাহতদের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে আইডিএফ। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে জানানো হয়, বুরকিনে অভিযানের সময় একটি বাড়ি ঘিরে ফেলে গুলি ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পরে তা বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। বুরকিনের মেয়র হাসান সোবহ অভিযোগ করেছেন, ইসরাইলি সেনারা হামলার সময় ফিলিস্তিনি নারীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। সেইসঙ্গে শহরের একটি সরকারি হাসপাতাল অবরোধ করে রেখেছে ইসরাইলি সেনারা। ওয়েস্ট ব্যাঙ্ক জুড়ে বেড়েছে দখলদারদের হামলাও। ১৯৫৩ সালে উদ্বাস্তুদের আশ্রয়ের জন্য রাষ্ট্রসংঘ কর্তৃক স্থাপিত জেনিন শরণার্থী শিবির দীর্ঘদিন ধরে ইসরাইলি সামরিক অভিযানের নিশানায় রয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি দাবি করেছেন, শিবিরটি থেকে ‘সন্ত্রাসী’ হামলার প্রস্তুতি নেওয়া হয়। অন্যদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, এসব হামলার উদ্দেশ্য পশ্চিম তীরকে ধীরে ধীরে দখল করা। ফিলিস্তিনি আইনজীবী মোহাম্মাদ দালেহ বলেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় পশ্চিম তীরকে নতুন লক্ষ্য বানিয়েছে ইসরাইল। তারা যেকোনও মূল্যে ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধ বজায় রাখতে চায়। রক্তই নেতানিয়াহুর প্রতিদিনের নৈশ আহার!গাজার ছক এবার ওয়েস্ট ব্যাঙ্কেও, ফিলিস্তিনিদের রক্ত ও ভূমি ইসরাইলিদের টার্গেট
ইমামা খাতুন
প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩৪
আরও খবর
যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে ‘কঠোর পরিণতি’, মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
বুর্জ খলিফাকে ছাড়াতে ফের শুরু জেদ্দা টাওয়ারের নির্মাণ: বিশ্বের উচ্চতম ভবনের অপেক্ষায় সৌদি আরব
মার্কিন সেনাদের মোবাইল ভিডিও থেকেই হামলার লক্ষ্য ঠিক করছে ইরান, সতর্ক সেন্টকম প্রধান
ইরানে রাতভর মার্কিন হামলা, একাধিক প্রদেশে বিস্ফোরণ
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
ইরাকে মার্কিন-সৌদি যৌথ বিমান হামলার দাবি, নিহত ৮ পিএমএফ সদস্য
ইরাকে মার্কিন-সৌদি যৌথ বিমান হামলার দাবি, নিহত ৮ পিএমএফ সদস্য
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৩; শপিংমলে আটকা বহু মানুষ
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১৩; শপিংমলে আটকা বহু মানুষ
পাক-অধিকৃত কাশ্মীরে রক্তক্ষয়ী নির্বাচন, পুলিশের গুলিতে নিহত অন্তত ২০, ব্যাপক কারচুপির অভিযোগ
পাক-অধিকৃত কাশ্মীরে রক্তক্ষয়ী নির্বাচন, পুলিশের গুলিতে নিহত অন্তত ২০, ব্যাপক কারচুপির অভিযোগ
ভারতের দিকে তাক করে ১১টি অত্যাধুনিক জে-২০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চিনের, প্রকাশ্যে উপগ্রহচিত্র
ভারতের দিকে তাক করে ১১টি অত্যাধুনিক জে-২০ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চিনের, প্রকাশ্যে উপগ্রহচিত্র
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি ও ওমানের সঙ্গে ইরানের উচ্চপর্যায়ের আলোচনা
হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি ও ওমানের সঙ্গে ইরানের উচ্চপর্যায়ের আলোচনা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯