পুবের কলম ওয়েব ডেস্কঃ অভিবাসীদের জন্য নাগরিকত্ব আইন সহজ করার উদ্যোগ নিয়েছে জার্মান সরকার। এরই মধ্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রক একটি খসড়া আইন তৈরি করেছে। বর্তমান নিয়ম অনুযায়ী, অভিবাসীরা ৮ বছর জার্মানিতে থাকলে তবেই নাগরিকত্বের আবেদন করতে পারেন। খসড়া আইনে সেটি বদলে ৫ বছর করা হয়েছে। এমনকি কেউ ‘ইন্টিগ্রেশন’ বা জার্মানিতে একীভূত হওয়ার জন্য বিশেষ দক্ষতা অর্জন করলে ৩ বছর পরও আবেদন করতে পারবে।
তবে জার্মানি জানিয়েছে, বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং কোনও কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমানে জার্মানিতে অভিবাসীদের সন্তানরা জন্মসূত্রে নাগরিকত্ব পায় না। নতুন আইন হলে তাতেও পরিবর্তন আসতে পারে। খসড়া আইন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে বসবাসকারী অভিবাসীদের জার্মানিতে জন্ম নেওয়া সন্তানরা নাগরিকত্ব পাবে। এর আগে জার্মানির ১৬টি রাজ্যের মন্ত্রী কেন্দ্রীয় সরকারকে দ্রুত এই আইন চালুর আহ্বান জানান। অভিবাসীরা যাতে দ্বৈত নাগরিকত্ব পান সেই সুবিধাও রাখা হচ্ছে নতুন আইনে। বর্তমানে শুধু ইউরোপীয় ইউনিয়ন এবং সুইস নাগরিকদের এই সুবিধা দেয় জার্মানি। সরকার গঠনের সময় জার্মানির নাগরিকত্ব ও অভিবাসন আইন পরিবর্তনে ঐকমত্যে পৌঁছায় জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের এসপিডি, পরিবেশবান্ধব গ্রিন পার্টি ও এফডিপি। এই তিন দলই চায় অভিবাসীদের জন্য দ্বৈত নাগরিকত্বের বিধানসহ বসবাস ও আশ্রয় আবেদনের নিয়মগুলো সহজ করতে। তবে এই উদ্যোগের বিরোধিতাও করছেন অনেক রাজনীতিবিদ। বিরোধী ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন দলের সাংসদ থর্স্টেন ফ্রাই বলেন, ‘জার্মান পাসপোর্টকে আবর্জনায় পরিণত করা যাবে না।’নাগরিকত্ব আইন সহজ করছে জার্মানি
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২২, ১৫:২৭
আরও খবর
সাধারণ জনগণের নাগরিকত্ব কাড়তে পারে না কমিশন: SIR মামলায় বলল সুপ্রিম কোর্ট
মতুয়া-নমঃশূদ্রদের বার্তা মোদীর, সরকারে এলেই নাগরিকত্বে গতি
বাংলায় ভোটার তালিকা সংশোধন নিয়ে গুরুতর অভিযোগ: নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের আশঙ্কা এপিসিআর-এর
জন্মসূত্রে নাগরিকত্ব দাসদের সন্তানের জন্য, ধনীদের নয়: ট্রাম্পের বক্তব্যে বিতর্ক
আধার কার্ড নাগরিকত্বের সম্পূর্ণ প্রমাণ করে না: এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট
আধার কার্ড নাগরিকত্বের সম্পূর্ণ প্রমাণ করে না: এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট
নাগরিকত্বের প্রমাণ হিসাবে কি গণ্য হবে আধার! কি বলছে নির্বাচন কমিশন
নাগরিকত্বের প্রমাণ হিসাবে কি গণ্য হবে আধার! কি বলছে নির্বাচন কমিশন
সর্বাধিক পাঠিত
৫ থেকে ৯ জুন গভীর রাতে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ, বিকল্প পথে চলবে যানবাহন
৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে দলিত ব্যক্তিকে খুন, ১৯ পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইউপির আদালতের
পুনেতে বিষমদ কাণ্ডে মৃত ১৮, গ্রেপ্তার ৮
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নজর: সীমান্তে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
তাজমহলে ইদ উল আযহার নামাজ ঘিরে বিক্ষোভ করায় পদক্ষেপ পুলিশের, আটক বেশ কয়েকজনক
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
রোগী রেফার কমাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় ঘোষণা
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
দিল্লিতে নাশকতার ছক! বিরাট সাফল্য পুলিশের, গ্রেফতার ৯, দাউদের সঙ্গে যোগ থাকার সন্দেহ
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আগামী কালও একাধিক জেলায় হতে পারে বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
"ম্যান মেড বন্যা"র অভিযোগ অতীত, ডিভিসির সঙ্গে সমন্বয় রেখে মোকাবিলার বার্তা মুখ্যমন্ত্রীর