পুবের কলম ওয়েবডেস্ক:  ভাবুন তো অফিস যাওয়ার ব্যস্ত সময়, দ্রুত হাতে পোশাক পরে এবার জুতোতে পা গলাতে যাবেন।কিন্তু জানতেন কি সেখানেই ওঁত পেতে আছে সাক্ষাৎ মৃত্যু। জুতোর মধ্যে কুন্ডলি পাকিয়ে রয়েছে একটি গোখরো সাপ। মূহুর্তের মধ্যেই সে ফনা তুলে দাঁড়িয়ে পড়েছে।

https://twitter.com/bharathircc/status/1579308048593870848?

ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1579308048593870848%7Ctwgr%5E21081c1e601cfb48f8c0e07779aaf7ad0ad85e0a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Fa-giant-cobra-takes-refuge-inside-a-shoe-in-karnataka%2F

কর্নাটকের মাইসোরের এইঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। হাড়হিম করা ভিডিও তে দেখা যাচ্ছে এ একজোড়া নীল রঙের জুতো, তার মধ্যে কুন্ডলি  পাকিয়ে আছে একটা সাপ। লাঠি দিয়ে জুতোতে ধাক্কা দিতেই টানটান হয়ে ফনা তুলে দাঁড়িয়ে পড়ছে সে।

যে ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটেছে তিনি বনদফতরে খবর দেন।বনদফতের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়েও দেন। কিন্তু সামান্য সময়ের এদিক ওদিক হলে কি যে হত তা ভাবতেও শিউরে উঠছেন কর্নাটকের ওই পরিবারটি।