আইভি আদক, হাওড়া: ওষুধের দোকানে ঢুকে পড়েছিল এক বিশাল আকৃতির গোসাপ। আতঙ্কে দোকান ছেড়ে বেরিয়ে আসেন বিক্রেতারা। খবর যায় বন দফতরে।
আরও পড়ুন:
বন দফতরের কর্মীরা এসে উদ্ধার করে প্রায় পাঁচ ফুট লম্বা গোসাপটিকে।
হাওড়ার জগৎবল্লভপুরের মাজুর ঘটনা। মনে করা হচ্ছে ঝড়বৃষ্টির রাতে ওষুধের দোকানের আলমারিতে ঢুকে পড়েছিল গোসাপটি। রাতে অনেক চেষ্টা করেও আলমারি থেকে গোসাপ বের করতে পারেনি দোকানের মালিক। পরে মঙ্গলবার বন দফতরের কর্মীরা আলমারি থেকে গোসাপটিকে বের করে পরিবেশে ছেড়ে দেন।আরও পড়ুন:
জানা গেছে, জগৎবল্লভপুরের মাজু বাজারের একটি ওষুধের দোকানে ঢুকে পড়ে গোসাপটি। সেই সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় বিষয়টি কারও নজরে পড়েনি। পরে আলমারি থেকে ওষুধ বের করার সময় বিষয়টি নজরে আসে দোকানের মালিকের।
আরও পড়ুন:
বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোসাপটিকে আলমারি থেকে বের করে পরিবেশে ছেড়ে দেন।