পুবের কলম, মেলবোর্ন: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এক ভয়াবহ বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন অন্তত ৩ জন। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দু'জন মহিলা এবং একজন পুরুষ। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ঘটনার গুরুত্ব বুঝে পুরো লেক কারজেলিগো শহরজুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনাস্থলে অপরাধের প্রমাণ সংগ্রহের কাজ চলছে। সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম 'এবিসি' (ABC) জানিয়েছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরো শহরের বাসিন্দাদের মোবাইলে 'জিও-টার্গেটেড' এসএমএস পাঠিয়ে বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের এক মুখপাত্র বলেন, "এই মুহূর্তে মানুষের ঘরের ভেতরে থাকা উচিত। অপরাধীকে ধরতে আমরা আমাদের সমস্ত শক্তি ও সরঞ্জাম ব্যবহার করছি।"আরও পড়ুন:
বারওয়ানের নির্দলীয় সংসদ সদস্য (MP) রয় বাটলার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে, আততায়ীকে এখনও আটক করা সম্ভব হয়নি। তিনি লেখেন, "যেহেতু বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে এবং অপরাধী এখনও ধরা পড়েনি, তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দয়া করে ঘরের ভেতরেই থাকুন। নিউ সাউথ ওয়েলস পুলিশ থেকে এই তথ্য দেওয়া হয়েছে।" তিনি বলেন, "এটি একটি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি এবং ঘটনাটি এখনও চলছে। আমার সমবেদনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে রয়েছে।"