পুবের কলম, ওয়েবডেস্ক: দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার থেকেই কলকাতা, পার্শ্ববর্তী এলাকা সহ জেলাগুলিতে বর্জ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। আজ কলকাতার বিভিন্ন এলাকায় সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। এদিন বানতলা লেদার কমপ্লেক্সে শিলাবৃষ্টি হয়। সেইসঙ্গে জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি চলছে।
আরও পড়ুন:
দক্ষিণবঙ্গে একধাক্কায় পারদ নেমেছে ১৩ ডিগ্রি। ফলে বসন্তে শীতের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী। অন্যদিকে উত্তরবঙ্গেও চলছে বৃষ্টি। মরশুমের প্রথম বৃষ্টিতে খুশির হাওয়া চা-বাগানে। চা-পাতা ফলন ভালো হবে মনে করছে বাগানকর্তৃপক্ষ।