পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত থেকে হজযাত্রীদের (Hajj India) প্রথম দল আজ মঙ্গলবার পৌঁছাল মদীনায়। প্রথম দুটি বিমান প্রায় একই সময় পৌঁছেছে উত্তর প্রদেশের লখনউ ও তেলেঙ্গানার হায়দরাবাদ বিমান বন্দর থেকে। মদীনায় প্রথম দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত ডা. সুয়েল এজাজ খান। কনসাল জেনারেল যাহাদ আহমদ খান সহ ভারতের অভ্যর্থনা টিমের সদস্যরা।
আরও পড়ুন:
Pahalgam terror attack: একজোট হওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাহুলের
আরও পড়ুন:
ভারতের প্রথম হজ উড়ান (Hajj India) নিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু শুভেচ্ছা বার্তায় জানান হজ ২০২৫ শুরু হচ্ছে, ১ লক্ষ ২২ হাজার ৫১৮ জন ভারতীয় হজ যাত্রীর প্রত্যেককে শুভেচ্ছা জানাই। তাঁর এক মহৎ উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন।
আরও পড়ুন:
প্রথম উড়ান (Hajj India) ২৮৮ জনকে নিয়ে লখনউ বিমান বন্দর থেকে এবং ২৬২ জনকে হায়দরাবাদ বিমান বন্দর থেকে পবিত্র ভূমির জন্য রওয়ানা দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর নেতৃত্বে ভারত সরকার সমস্ত হজ যাত্রীদের সহজ ও বাধাহীন হজ সফরের জন্য সজাগ রয়ছে।
আরও পড়ুন:
https://youtu.be/Q1A2PhtAi7w