১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদেও মুখ্যমন্ত্রী, বিল পাশ বিধানসভায়

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকেও রাজ্যপালকে অপসারণ করে মুখ্যমন্ত্রীকে বসাতে চায় রাজ্য। সেই উদ্দেশে বৃহস্পতিবার বিল পাশ হল বিধানসভায়। এই বিলে আচার্য বদলের পাশাপাশি রিডার এবং লেকচারারদের অ্যাসোসিয়েট প্রফেসরের মর্যাদা দেওয়া হল।

সংখ্যালঘু মাদ্রাসার উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি এদিন বিধানসভায় বিলটি পেশ করেন। বিল নিয়ে আপত্তি জানিয়েছিল বিরোধী দল বিজেপি। এই বিলের ভোটাভুটিতে বিজেপি নিজেদের হার নিশ্চিত জেনে আর বিরোধিতা করেনি।

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপর মমতা, ভবানীপুরে বিএলএ-দের নিয়ে তৃতীয়বার বৈঠক মুখ্যমন্ত্রীর

তাই এদিন ধ্বনি ভোটেই পাশ হয়ে যায় বিলটি। ২০ জুন  মন্ত্রিসভার বৈঠকে আরও একটি প্রস্তাব গৃহীত হয়। রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আলিয়াতেও আচার্য পদে রদবদল ঘটানো হবে। রাজ্যপালের বদলে এই পদে বসবেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবও গৃহীত হয়েছে।

আরও পড়ুন: একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

আরও পড়ুন: নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা—এসআইআর মামলার শুনানিতে নিজে হাজিরা দিতে পারেন সুপ্রিম কোর্টে
সর্বধিক পাঠিত

বিশাল জয় বিএনপির, বিরোধী দলের আসনে জামাআতে ইসলামী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদেও মুখ্যমন্ত্রী, বিল পাশ বিধানসভায়

আপডেট : ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার