পুবের কলম, ওয়েবডেস্কঃ জাওয়াদের প্রভাবে কলকাতায় রবিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা। তবে কলকাতায় দমকা হাওয়ার কোনও পূর্বাভাস নেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত জাওয়াদ। তবে অমাবস্যার ভরা কোটালের জন্য বাড়তে পারে জলচ্ছ্বাস। এই মুহূর্তে পুরী থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থা করছে জাওয়াদ।
৯ জেলায় ভারী বৃষ্টির পুর্বাভাস।আরও পড়ুন:
সোমবার ৪ জেলায় ভারী বৃষ্টি সতর্কতা। উপকূলে বইয়ে ঝোড়ো হাওয়া। রবিবার বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়ার দাপট কমবে। জাওয়াদের শক্তিক্ষয়ের কারণে ঝড়ের দাপট কমবে। বাংলায় ঘুর্ণিঝড়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।