১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নায়ক সালাহ, অ্যাটলেটিকো মাদ্রিদ এর বিরুদ্ধে জয় লিভারপুলের

পুবেরকলম ওয়েবডেস্কঃ যত দিন যাচ্ছে মুহাম্মদ সালাহ ততই যেন লিভারপুলের হয়ে আরও ক্ষুরধার হয়ে উঠছেন। তার জোড়া গোলের সুবাদে সুয়ারেজ গ্রিজম্যানদের অ্যাথলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ভালো অবস্থাতেই রইল। ম্যাচের ৮ মিনিটেই সালাহর  গোলে এগিয়ে যায় লিভারপুল। অ্যাথলেটিকো মাদ্রিদ এর দ্বিতীয় আঘাত হানলেন নাবি কেইতা ।

তার গোলে ২-০ করে লিভারপুল । যদিও লিভারপুলের সঙ্গে এরপর সমানে টক্কর দিয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। ২০ মিনিটে প্রথম গোল শোধ করলেন আন্তইয়াইন গ্রিজম্যান। ৩৪ মিনিটে তার দ্বিতীয় গোলে সমতায় ফেরে অ্যাতলেটিকো মাদ্রিদ। কিন্তু দিনটা ছিল লিভারপুলের। বলতে গেলে মুহাম্মদ সালাহর। ম্যাচের ৭৮ মিনিটে ১২ গজ দূর থেকে মুহাম্মদ সালাহর গোলে জয় নিশ্চিত করে লিভারপুল। জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়ে গেলেন মিশরীয় মেসি।

আরও পড়ুন: লিভারপুল সিটি কাউন্সিলে ১ম মুসলিম সদস্য ফারাহ

আরও পড়ুন: লিভারপুল ছাড়ছেন ফিরমিনো
ট্যাগ :
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নায়ক সালাহ, অ্যাটলেটিকো মাদ্রিদ এর বিরুদ্ধে জয় লিভারপুলের

আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার