পারিজাত মোল্লাঃ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে উঠে নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থীদের আইনী রক্ষাকবচ সংক্রান্ত মামলা। পঞ্চায়েত ভোটে জয়ী ১৫ জন বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ দিল সিঙ্গেল বেঞ্চ। আগামী সোমবার পর্যন্ত গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। অভিযোগ, বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যরা যাতে পঞ্চায়েতের বোর্ড গঠন করতে না পারে সেজন্য বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে ভুয়ো মামলা করা হয়েছে।
এখনও পর্যন্ত বিজেপির একাধিক জয়ী প্রার্থীর বিরুদ্ধে মোট ১৮ টি এফআইআর রুজু করা হয়েছে।এদিন এজলাসে শুনানির সময় রাজ্যের আইনজীবী সিঙ্গেল বেঞ্চ কে জানান, -' যাদের বিরুদ্ধে ভুয়ো মামলার অভিযোগ করা হচ্ছে, তাদের মধ্যে বেশ কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী রয়েছে'। এরপরই বিচারপতি জানতে চান 'এরা কি সবাই জয়ী প্রার্থী?' প্রতুত্তরে সরকারি আইনজীবী বলেন, 'সেটা জানি না'। এমন জবাব শুনে রীতিমতো অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় বিচারপতিকে।রাজ্যের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, 'এরা বিজেপি করে সেটা জানেন, আর জয়ী প্রার্থী কিনা সেটা জানেন না!' এরপরই আগামী সোমবার পর্যন্ত বিজেপির সংশ্লিষ্ট প্রার্থীদের রক্ষাকবচ দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার।এবারের পঞ্চায়েত ভোটে নন্দীগ্রাম ১ এবং ২ ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে জয় পেয়েছে বিজেপি। ভোট মিটতেই জয়ী প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে গেরুয়া শিবির। তাঁদের অভিযোগ , -' গ্রাম পঞ্চায়েতের দখল নিতে হুমকির পর এবার মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে ঢোকানোর ছক কষছে শাসকদল'। সেকারণেই আদালতে শরনাপন্ন হওয়ার কথা জানিয়েছেন তারা। যদিও বিজেপির আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন নন্দীগ্রামের স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আপাতত আইনী স্বস্তিতে এইসব জয়ী বিজেপি প্রার্থীরা।আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ জুলাই ২০২৩, ১৩:১৩
আরও খবর
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
যন্তর মন্তর বিক্ষোভে পুলিশকর্মীদের উপর ভয়াবহ হামলা হয়েছিল, প্রতিবাদে সরব আধিকারিকদের পরিবার
যন্তর মন্তর বিক্ষোভে পুলিশকর্মীদের উপর ভয়াবহ হামলা হয়েছিল, প্রতিবাদে সরব আধিকারিকদের পরিবার
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, শনিবার যোগ দেবেন রবীন্দ্র সদনের অনুষ্ঠানে
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, শনিবার যোগ দেবেন রবীন্দ্র সদনের অনুষ্ঠানে
বর্ধমান থেকে ধৃত জইশ জঙ্গি, ছক কষছিল মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর প্রাণঘাতী হামলার
বর্ধমান থেকে ধৃত জইশ জঙ্গি, ছক কষছিল মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর প্রাণঘাতী হামলার
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯