১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাইকোর্টে উমর খালিদের জামিনের আবেদন খারিজ

পুবের কলম, ওয়েব ডেস্ক: মঙ্গলবার প্রাক্তন জেএনইউ ছাত্র উমর খালিদের জামিন আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও রজনীশ ভাটনগরের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। জামিন দেওয়ার মত কোনো কারণ তাঁরা খুঁজে পাননি বলেই এমন সিদ্ধান্ত, বলে মন্তব্য করেছেন বিচারপতিরা।

৯ সেপ্টেম্বর বরিষ্ট আইনজীবী ত্রিদীপ পেস ও বিশেষ পাবলিক প্রসিকিউটার অমিত প্রসাদের যুক্তি শোনার পর আগেই আদালত সিদ্ধান্ত নিয়েছিল, উমর খালিদকে জামিন না দেওয়ার। এই বিষয়ে হাইকোর্টে প্রায় ২০ দিনের বেশি যুক্তি তর্ক চলে। কড়কড়ডুমা আদালত উমরের জামিনের আবেদন খারিজ করে দিলে তিনি এবছর মার্চ মাসে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। ২০২০ সালের সেপ্টেম্বরে দিল্লি পুলিশ গ্রেফতার করে উমর খালিদকে।

আরও পড়ুন: ১৪ দিনের অন্তর্বর্তী জামিন শেষ হওয়ার পর ফের তিহার জেলে আত্মসমর্পণ করলেন উমর খালিদ

তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা, বেআইনি জমায়েতের পাশাপাশি ইউএপিএ আইনের বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়। তারপর প্রায় দু’বছর তিনি কারাবাস করছেন।

আরও পড়ুন: উমর খালিদদের জামিন মামলার রায় স্থগিত রাখলো সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: উমর খালিদ ‘সম্পূর্ণ নির্দোষ’, তিনি ষড়যন্ত্রের শিকার: ছাত্রনেতার পাশে দাঁড়িয়ে মন্তব্য দিগ্বিজয়ের
সর্বধিক পাঠিত

‘বন্দে মাতরম্’-এর ছয় স্তবক বাধ্যতামূলক করা ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত: তীব্র প্রতিবাদ জমিয়ত উলেমা-ই-হিন্দের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাইকোর্টে উমর খালিদের জামিনের আবেদন খারিজ

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার