পুবের কলম, ওয়েবডেস্কঃ ক্রমশ ছড়িয়ে পড়ছে হিজাব উত্তাপের পারদ। এবার কর্নাটকের তুমাকুরুতে ১৫ জন ছাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। পুলিশ তুমাকুরুর এই সরকারি প্রাক-বিশ্ববিদ্যালয়ের ১৫ জন ছাত্রীর বিরুদ্ধে আইপিসির ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে তুলে এফআইআর দায়ের করেছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, বুধবার টাউনহলের কাছে সরকারি এমপ্রেস কলেজের জুনিয়র ছাত্রীরা হিজাব পরে ক্লাসের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় বিক্ষোভ দেখান।
প্রতিবাদী শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু সময়ের জন্য এক মিছিলও বের করা হয়। জেলাশাসকের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় এই প্রতিবাদ বলেই এই এফআইআর দায়ের বলে খবর।আরও পড়ুন:
বৃহস্পতিবার সহকারি কমিশনার অজয় প্রাক-বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর (শিক্ষা) গঙ্গাধর এবং কলেজের অধ্যক্ষ শানমুখাপ্পার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে একটি বৈঠক করেন। এই বৈঠকের পরেই সহকারি কমিশনারের নির্দেশে, অধ্যক্ষ থানায় প্রতিবাদী শিক্ষার্থীদের নামে অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে।
তবে কোনও শিক্ষার্থীর নাম আলাদাভাবে নথিভূক্ত করা হয়নি বলে সূত্রের খবর।আরও পড়ুন:
এদিকে এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার মিনি বিধান সৌধের কাছে একদল শিক্ষার্থী ও তাদের অভিভাবক দুই শিক্ষকের তর্ক বিতর্ক জুড়ে দেন বলে অভিযোগ। তাদের আবেদন ছিল জেলা প্রশাসনের সঙ্গে তাদের কথা বলিয়ে দিতে হবে। পরে জেলাশাসক তাদের সঙ্গে দেখা করে কথাও বলেন।
আরও পড়ুন:
এদিকে কর্নাটকে হিজাব কাণ্ড নিয়ে শুনানি অব্যাহত। ষষ্ঠ দিনের শুনানির সময় প্রধান বিচারপতি জানান, এ দিন তিনটি নতুন মামলা দায়ের করা হয়েছে। প্রথম মামলাটি করা হয়েছে এক মুসলিম মহিলার পক্ষে। তাঁর আইনজীবী সিরাজুদ্দিন আহমেদ আদালতকে এ দিন বলেন, বেঞ্চের অন্তর্বর্তী রায়ের ফলে মেয়েদের হিজাব পরায় বাধা দিচ্ছে কিছু দুষ্কৃতী। এতে প্রধান বিচারপতি বলেন, আপনারা এই বিষয়ে পুলিশে এফআইআর করুন। এ দিন দায়ের হওয়া তিনটি মামলার শুনানি সম্ভবত হতে পারে সোমবার। তিন ছাত্রীর দায়ের করা মামলার যে শুনানি চলছে কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণ দীক্ষিত এবং বিচারপতি জে এম কাজীর বেঞ্চে, সেখানে বাদীপক্ষের আইনজীবী দেবদত্ত কামাত, রবি ভার্মা কুমার এবং ইউসুফ সুচালা তাদের সওয়াল শেষ করেছেন।