পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ৪৭ বছর বয়সি এক ব্যক্তি। কর্নাটকের মাইসুরু থেকে শ্রীনিবাস লুইস নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি দেশের বিভিন্ন স্কুল, হাইকোর্ট এবং গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে ১,০০০-এরও বেশি ভুয়ো বোমা হামলার বা নাশকতার হুমকি বার্তা পাঠিয়েছিলেন।
গোপন সূত্রে খবর পেয়ে কর্ণাটকের মাইসুরুতে শ্রীনিবাসের ভাড়া বাড়িতে অভিযান চালায় পুলিশ।
পুলিশি তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরীক্ষা-নিরীক্ষার পর তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত শ্রীনিবাস লুইসের মানসিক অবস্থা স্থিতিশীল নয়। দীর্ঘ সময় ধরে তিনি কেন এই ধরনের কাজ করে আসছিলেন, তার নেপথ্যে কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে ভুয়ো হুমকির জেরে নিরাপত্তা ব্যবস্থা বারবার বিঘ্নিত হয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। এই গ্রেপ্তারের ফলে সেই আতঙ্ক কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।