পুবের কলম প্রতিবেদক: রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটি বাড়ল আরও ৩ দিন। ১ জানুয়ারি-সহ আরও তিন দিন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে ছুটি ঘোষণা করা হয়েছে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গত মঙ্গলবার। এনআই আইনে মোট তিনদিন ছুটির কথা বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই তিন দিন হল ১ জানুয়ারি, ২৬ আগস্ট জন্মাষ্টমী এবং ৭ নভেম্বর ছটপুজো।
আরও পড়ুন:
যদি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বা এনআই আইনে ছুটি দেওয়া হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, বিমা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ক্ষেত্রে তা কার্যকর হবে।
আরও পড়ুন:
গত নভেম্বর মাসে রাজ্য অর্থ দফতর সরকারি ছুটির বিজ্ঞপ্তি জারি করে। সেখানে এই তিনটি দিনের ছুটির কথা বলা হয়। সেই নির্দেশ মোতাবেক শুধুমাত্র রাজ্য সরকারের অফিসগুলির ক্ষেত্রে প্রযোজ্য হয়। কিন্তু মঙ্গলবার যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই মোতাবেক ১ জানুয়ারি সমস্ত ব্যাঙ্ক ও বিমা সংস্থার দফতরগুলির কর্মীদেরও ছুটি।
থাকবে। শুধু তাই নয়, এনআই আইনে ছুটি ঘোষণা করা হলে কিছু বেসরকারি সংস্থা তাদের কর্মীদের ছুটি দেয় এই নির্দেশকে মান্যতা দিয়ে।আরও পড়ুন:
আগামী বছর এই আইনে সরকারি ছুটি ২২ থেকে ২৫টি করা হল। স্বাভাবিকভাবেই খুশির ঢেউ বইছে কর্মীদের মধ্যে। এই ঘোষণা প্রসঙ্গে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম এই ছুটিগুলির জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া দেওয়ায় অত্যন্ত খুশি।’