০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় হলিউডের চিত্রনাট্যকার

পুবের কলম,ওয়েবডেস্কঃ পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ইয়াসির ওমর শাহিন। ইয়াসির হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন চিত্রনাট্য লেখক। ফিলিস্তিনি বংশোদ্ভূত এই আমেরিকান একটি আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও আযান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় তিনি তার সুরেলা কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। ‘ওতর এলকালাম’ নামের এ প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ গত বৃহস্পতিবার সৌদি আরবে শুরু হয়। প্রতিযোগিতায় ইসলামিক বিশ্বের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যও তুলে ধরা হচ্ছে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শাহিন জানান, তিনি হলিউডে ১৩০টির বেশি অনুষ্ঠান নির্মাণের বিষয়টি তত্ত্বাবধান করেছেন, তৈরি করেছেন ১৪টি তথ্যচিত্র। এ ছাড়া তিনি আরব ও ইসলামিক দেশগুলোর টিভি চ্যানেলের বেশ কয়েকটি শো নির্মাণে অবদান রেখেছেন। তিনি তার কাজের পাশাপাশি পবিত্র কুরআন মুখস্থ ও তিলাওয়াত করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের একটি মসজিদে মুসলিম শিশুদের কুরআন পড়ান শাহিন। তিনি ক্যালিফোর্নিয়ার সান জোসে ইউনিভার্সিটিতেও পড়ান।

আরও পড়ুন: আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনবত্ব

আরও পড়ুন: মাহে রমযানে পবিত্র কুরআনের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, আলিয়ার অনুষ্ঠানে বললেন ইমরান
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় হলিউডের চিত্রনাট্যকার

আপডেট : ২৬ মার্চ ২০২৩, রবিবার