আইভি আদক, হাওড়া: বিরিয়ানি দিতে দেরি হাওয়ায় দোকানে চললো হামলা। হোটেলের মালিক ও কর্মীদের মারধরের পাশাপাশি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুঠের অভিযোগ উঠেছে এই ঘটনায়। হাওড়ার বেলিলিয়াস রোডের এই ঘটনায় আতঙ্কিত এলাকার অন্যান্য ব্যবসায়ীরা।
আরও পড়ুন:
মারধরের ঘটনায় গুরুতর আহতকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে।
ঘটনায় জড়িতদের মধ্যে দু'জনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। মারধরের ঘটনার ছবি সিসিটিভি-তে ধরা পড়েছে। ঘটনার তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ।