পুবের কলম,ওয়েব ডেস্ক: শনিবার দেশের ছয়টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে।

কমিশন  সূত্রে খবর, দুপুর ১টা পর্যন্ত দেশের মধ্যে ভোটদানের হারে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে ভোট পড়েছে ৫৪.৮ শতাংশ।

  অন্যদিকে বিহার এবং হরিয়ানা দুই রাজ্যতেই ভোট পড়েছে ৩৬.৪৮ শতাংশ। এ ছাড়াও জম্মু এবং কাশ্মীরে ৩৫.২২ শতাংশ, ঝাড়খণ্ডে ৪২.৫৪ শতাংশ, দিল্লিতে ৩৪.৩৭ শতাংশ, ওড়িশায় ৩৫.৬৯ শতাংশ, উত্তরপ্রদেশে ৩৭.২৩ শতাংশ ভোট পড়েছে দুপুর ১টা পর্যন্ত।

*গোটা দেশে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১৩ শতাংশ

গোটা দেশে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে 

বিহার: ২৩.৬৭ হরিয়ানা: ২২.০৯ জম্মু এবং কাশ্মীরে: ২৩.১১ ঝাড়খণ্ডে: ২৭.৮০ দিল্লি: ২১.৬৯ ওড়িশায়: ২১.৩০ উত্তর প্রদেশ: ২৭.০৬ পশ্চিম বঙ্গ: ৩৬.৮৮ শতাংশ

সকাল ৯টা পর্যন্ত দেশের ছ’রাজ্য এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদানের হারে এগিয়ে পশ্চিমবঙ্গ

বিহারে ভোট পড়েছে ৯.৬৬ শতাংশ। এ ছাড়াও হরিয়ানাতে ৮.৩১ শতাংশ, জম্মু এবং কাশ্মীরে ৮.৮৯ শতাংশ, ঝাড়খণ্ডে ১১.৭৪ শতাংশ, দিল্লিতে ৮.৯৪ শতাংশ, ওড়িশায় ৭.৪৩ শতাংশ, উত্তরপ্রদেশে ১২.৩৩ শতাংশ ভোট পড়ল প্রথম দু’ঘণ্টায়।