আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: লাইনচ্যুত হল হাওড়া- ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। শনিবার সন্ধ্যায় ভদ্রক স্টেশনের কাছে এই দূর্ঘটনাটি ঘটে। হাওড়া- ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসের একটি বগি দাগরাশাহি লেভেলক্রশিংয়ের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে।
আরও পড়ুন:
তবে জানা যাচ্ছে যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন।
কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আহত হয়েছেন অনেকেই। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আহত যাত্রীদের জন্য। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনা স্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।আরও পড়ুন:
চলতি বছরই ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গের ময়নাগুড়িতে। লাইনচ্যুত হয়েছিল পটনা থেকে গুয়াহাটিগামী বিকানির এক্সপ্রেস। এই ঘটনায় বহু ট্রেনযাত্রীর প্রাণহানি হয়। গত ১৩ জানুয়ারি বিকেল পাঁচটা নাগাদ ময়নাগুড়ি ওভারব্রিজের কাছে ট্রেনটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়।