প্রীতম কোলে, হাওরাঃ 12261 ডাউন মুম্বাই হাওড়া দুরন্ত এক্সপ্রেসে রাতের খাবার খিচুড়ি | ক্ষুব্ধ যাত্রীরা | যাত্রীদের অভিযোগ, ২১ তারিখ মুম্বাই থেকে বিকাল পাঁচ টার ট্রেন ছাড়ে রাত দশটায় | আর তারপর রাত দশ টার সময় দেওয়া হয় ঠান্ডা সিঙ্গারা ও চা, এমনকি গভীর রাতে দেওয়া হয় জলে ভেজা রুটি ও সবজি | ২২ তারিখ দুপুরেও মেলে নিম্ন মানের খাবার |
আরও পড়ুন:

ট্রেন ২২ তারিখ অর্থাৎ বুধবার সন্ধ্যে আটটা নাগাদ ঢোকার কথা থাকলেও ট্রেন ঢোকে ২৩ তারিখ ভোর 5 টা নাগাদ | বারবার IRCTC কর্মীদের জানিয়েও হয়নি কোনো সুরাহা | তাদের দাবি যেমন ওপর মহল নির্দেশ দিয়েছেন সেরকম খাবার তারা পরিবেশ করেছেন | দুরন্তর মতো ট্রেনে এমন পরিষেবায় ক্ষুব্দ যাত্রীরা | IRCTC র অভিযোগ প্রদান নোট বুকে অভিযোগ দায়ের করেছেন একাধিক যাত্রীরা |