আইভি আদক, হাওড়া: এবার উদ্ধার সদ্যোজাত শিশু কন্যার দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাওড়ার শিবপুরে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় সদ্যোজাত এক শিশু কন্যার দেহ।
আরও পড়ুন:
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কাউস ঘাট রোডের একটি ড্রেনের ধারে শিশুটির দেহ পড়ে থাকতে দেখা যায়।
শিবপুর থানার পুলিশ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়।আরও পড়ুন:
পুলিশ সূত্রের খবর, এদিন ১১নং কাউস ঘাট রোডের চড়া বস্তি এলাকায় দুটি বিল্ডিংয়ের মাঝের একটি গলিতে সদ্যোজাত শিশু কন্যা-র দেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। নাক থেকে রক্ত বেরিয়ে এসেছিল।
আরও পড়ুন:
পুলিশ শিশুটির দেহ হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমে এদিন পুলিশ ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হলে ফের তাঁকে জেরা করা হতে পারে।