আইভি আদক, হাওড়া: ফের চিনা মাঞ্জা সুতোয় জখম হলেন বাইক আরোহী এক যুবক। রবিবার বিকেলে হাওড়ার সাঁতরাগাছির কোনা এক্সপ্রেসওয়েতে ওই ঘটনা ঘটে। জানা গিয়েছে, জখম যুবকের বাড়ি শিবপুরের নবান্ন এলাকায়। তিনি হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।
পথে ঘটে ওই ঘটনা। চিনা মাঞ্জার সুতোয় তাঁর নাকে গভীর ক্ষত হয়। কোনা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে তৎক্ষনাৎ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসেন। মাঞ্জায় তাঁর নাক গভীরভাবে কেটে যায়। রক্তপাত হতে থাকে। যদি নাকে না লেগে ওই মাঞ্জা গলায় লাগতো তাহলে আরও বড়ো দুর্ঘটনার আশঙ্কা থাকত।আরও পড়ুন:
প্রসঙ্গত, এই চিনা মাঞ্জা সুতোয় আহত হয়ে এর আগেও দুঘটনা ঘটেছে বহুবার। তারপরেও কিভাবে এই নিষিদ্ধ সুতো বাজারে চলে আসছে তা নিয়ে উঠছে প্রশ্ন।