পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: শিক্ষা হোক মানবতা, দেশপ্রেম ও ইনসাফের জন্য। রবিবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ইসলামিয়া পাঠাগারের ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় এমনই আহ্বান জানালেন অতিথি বক্তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি জামাত ই ইসলামী হিন্দ এর উত্তর ২৪ পরগনা জেলা নাজিম মাওলানা রফিকুল ইসলাম বলেন, শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মাস্টার এসব বানিয়ে লাভ নেই। এগুলো বানাতে হবে নৈতিকতার সঙ্গে। তৈরি হোক মানবিক ডাক্তার, মানবিক ইঞ্জিনিয়ার, মানবিক দেশ প্রেমিক, মানবিক রাজনীতিক।
তাহলে আর রাস্তাঘাট চুরি, পুকুর চুরি, আকাশ চুরি হবে না। জমিয়তে উলামায়ে বাংলা ফুরফুরা শরীফের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বলেন, কেবল স্কুল-কলেজ থেকে পাশ করার শিক্ষাই যথেষ্ট নয়, গ্রন্থাগারগুলি থেকেও জ্ঞান অর্জন করা যায়। তাই আজও গ্রামবাংলায় লাইব্রেরিগুলির যথেষ্ট গুরুত্ব রয়েছে। আজকের প্রজন্মকে ডিজিটালাইজেশন এর উপর নির্ভর করার পাশাপাশি বই-পুস্তকের হার্ড কপিকেও গুরুত্ব দিতে হবে। প্রাচীন বই-পত্র এই ধরনের পাঠাগার গুলিতে যথেষ্ট পরিমাণে মজুদ থাকে। সভায় এমনই মত পোষণ করেন তেঁতুলিয়া শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ড. আবুল কালাম। পাঠাগার হোক স্থানীয় মানুষের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির সংগ্রহালয়- বলেন লেখক ও গবেষক ড. শক্তিনাথ সাহা। বিশিষ্ট সমাজসেবী রমেন সরদার স্বরূপনগর ইসলামিয়া পাঠাগারের ঐতিহ্য ও সুদীর্ঘকাল ধরে এই প্রতিষ্ঠান যে পরম্পরা বজায় রেখে ভিন্ন ধর্ম -সম্প্রদায়ের মধ্যে মেল বন্ধন রক্ষা করে চলেছে তা তুলে ধরেন। পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশের বিচ্ছিন্ন ঘটনা নিয়ে যারা বিভাজনের রাজনীতি করছে তাদের নিন্দা জানান তিনি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. মোস্তফা আব্দুল কাইয়ুম, আলহাজ্ব কাশেম আলি, পাঠাগারের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সহ-সম্পাদক ইছাহাক মন্ডল, শহীদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক, কবি সরবত আলি মন্ডল, সমাজসেবী আবেদ আলী গাজী প্রমুখ। এদিন পাঠাগারের বার্ষিক মুখপত্র 'আল্- হামরা' পত্রিকার ১৬ তম সংখ্যা প্রকাশিত হয়। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন পাঠাগার সম্পাদক মাওলানা রওশন আলি। তেলাওয়াতে কালাম পাক পেশ করেন মাসুদ হাসান ও হাফেজ মাওলানা হাবিবুল ইসলাম। কবিতা আবৃত্তি করেন কবি রমজান আলি ও ফারজানা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমরান হোসেন মন্ডল ও আল্-হামরা সম্পাদক এনামুল হক। সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি নূরুল ইসলাম সরদার। আখেরি মোনাজাত করেন হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।মানবতা ও ইনসাফের শিক্ষা অর্জনের ডাক স্বরূপনগর ইসলামিয়া পাঠাগারের বার্ষিক সাধারণ সভায়
পুবের কলম
প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭
আরও খবর
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
যন্তর মন্তর বিক্ষোভে পুলিশকর্মীদের উপর ভয়াবহ হামলা হয়েছিল, প্রতিবাদে সরব আধিকারিকদের পরিবার
যন্তর মন্তর বিক্ষোভে পুলিশকর্মীদের উপর ভয়াবহ হামলা হয়েছিল, প্রতিবাদে সরব আধিকারিকদের পরিবার
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, শনিবার যোগ দেবেন রবীন্দ্র সদনের অনুষ্ঠানে
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, শনিবার যোগ দেবেন রবীন্দ্র সদনের অনুষ্ঠানে
বর্ধমান থেকে ধৃত জইশ জঙ্গি, ছক কষছিল মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর প্রাণঘাতী হামলার
বর্ধমান থেকে ধৃত জইশ জঙ্গি, ছক কষছিল মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপর প্রাণঘাতী হামলার
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি