পুবের কলম ওয়েবডেস্কঃ পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়ার ইউক্রেন আক্রমণের সপ্তম দিনে পা দিল। ইউক্রেন,  রাশিয়া, কাজাকিস্তান  এইসবকটি দেশ  একসময়  ভেঙে যাওয়া  সোভিয়েত ইউনিয়নের অংশ  ছিল।১৯৯১ সালে আনুষ্ঠানিকভাবে ভেঙে গিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। ১৯৪৫ সাল থেকে ১৯৯১ সালে ভেঙে যাওয়ার আগে পর্যন্ত সোভিয়েত ঐক্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একমাত্র প্রতিদ্বন্দ্বী পরাশক্তি হিসেবে স্নায়ুযুদ্ধে লিপ্ত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর  ১৫টি নতুন প্রজাতন্ত্র গঠিত হয়। তিনটি সোভিয়েত প্রজাতন্ত্র রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশের নেতারা সোভিয়েত ইউনিয়ন ভেঙে বেরিয়ে যাওয়ার জন্য এক ঐতিহাসিক চুক্তিতে সই করেন।এই কারণে  রাশিয়া,  ইউক্রেন এসব দেশের  বাসিন্দাদের অনেককের খাদ্যাভাসে মিল পাওয়া যায় . যুদ্ধ ঘিরে  বিশ্ব যখন উত্তাল, তারই মাঝে  দেখে নেওয়া যাক  রুশ এবং  ইউক্রেনীয়দের খাদ্যাভাস।

কি খেতে  ভালোবাসেন বা পছন্দ করেন তাঁরা।তবে বাঙালিদের মত চব্যচোষ্যলেহ্যপেয়তে তাঁরা আস্থাশীল নন।

পেলমনিঃপেলমনি  হচ্ছে মম বা মান্তি গোত্রের খাবার। পাতলা ময়দা দিয়ে আবৃত ভেতরে কাঁকড়ার মাংস অথবা, ডিম অথবা মিশ্র মাংসের পুর দেয়া থাকে। শীতকালে অনেকদিন থাকে বলে গ্রামীণ লোকদের কাছে জনপ্রিয় একটি খাবার এমনকি মস্কোতেও খুব জনপ্রিয়।

রাশিয়ানরা কি খান, জানতে চাইলে পড়তেই হবে

পরিজঃ রুশদের আরেকটি ঐতিহ্যবাহি খাবার হলো পরিজ (Porridge)। রুশ ভাষায় একে বলে ‘কাশা’ (Kasha)।

এটিও শুধু গ্রামীণ নয় শহুরে মানুষেরও খুব প্রিয় খাবার। কম সময়ে কাশা তৈরি করা যায় বলে রুশদের এটি খুব প্রিয় খাবার। একইসঙ্গে পুষ্টিকর তো অবশ্যই। গম, রাই, যব নানা রকম ফসলের সংমিশ্রনে কাশা তৈরি হয়। সঙ্গে  মেশানো থাকে নানারকম শুকনো ফলের গুঁড়ো। গরম দুধে মিশিয়ে খানিক জ্বাল দিলেই কাশা তৈরি। আর কাশা পরিবারে ওটস, বার্লি, জাউ ভাত, সুজি আছে ।
যাদের তৈরি করতে হয় একই নিয়মে আর মূল উপাদান হচ্ছে দুধ। আর সময় স্বল্পতা অধিক পুষ্টির কারণে রুশ দেশের  শিক্ষার্থীদের কাছে কাশা জনপ্রিয় খাদ্য।

রাশিয়ানরা কি খান, জানতে চাইলে পড়তেই হবে

রাশিয়ানরা কি খান, জানতে চাইলে পড়তেই হবে

শীতের দেশ বলে রাশিয়ায় আলু, বাঁধাকপি, টমেটো, অলিভ ইত্যাদি ভিনিগারে ভিজিয়ে রুশ বা ইউক্রেনীয়রা সারা বছর সংরক্ষণ করে থাকেন।

তাই আলু দিয়ে নানারকম খাবারেরও আধিক্য রুশদের কাছে। রুশ ভাষায় একে বলে ‘কার্তোফেল’। আলুর স্যুপ ছাড়াও একধরনের স্ন্যাকস আছে বান এর ভেতরে স্ম্যাশড আলুর যার নাম ‘কার্তুশকা’।

রাশিয়ানরা একবারেই তেল, ঝাল বা স্পাইসি খাবার পছন্দ করেননা। তুলনায় সেদ্ধ বা স্যুপ জাতীয় খাবার তাদের কাছে অনেকবেশি পছন্দের।