পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ২৫ মে ইসলামাবাদ অভিমুখে এক বিরাট পদযাত্রার ডাক দিয়েছেন। সেদিন বিকাল ৩টায় শ্রীনগর হাইওয়েতে তিনি তাঁর কর্মী-সমর্থকদের সঙ্গে লংমার্চে অংশ নেবেন। পিটিআইয়ের প্রধান কমিটির বৈঠক শেষে পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে ইমরান খান এই লংমার্চের ঘোষণা দেন। এ সময় প্রাক্তন প্রধানমন্ত্রীর পাশে ছিলেন শাহ মাহমুদ কুরেশি ও মাহমুদ খান-সহ দলের একাধিক নেতা।
পরে এক বার্তায় পাকিস্তানিদের লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানান ইমরান খান। আরও জানান, পেশোয়ার থেকে লংমার্চের নেতৃত্ব দেবেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি ফের একবার নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত কিন্তু এই চোরদের দেশ শাসন করা কখনই মেনে নেব না।’ নতুন নির্বাচনের জন্য সময় বেঁধে দেওয়া ও সংসদ ভেঙে দেওয়ারও দাবি জানান তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পিটিআই একটি শান্তিপূর্ণ দল এবং কখনও সহিংসতা বা বিশৃঙ্খলাকে উসকে দেয়নি। এটা রাজনীতি নয়, জিহাদ উল্লেখ করে ইমরান খানের হুঁশিয়ারি, ‘যদি সরকার লংমার্চ বন্ধ করার চেষ্টা করে, তাহলে সেটা হবে বেআইনি এবং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ সংবাদ সম্মেলনের শুরুতে, ইমরান খান তার সরকারের সময়কার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশকে দেউলিয়া হওয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি আবারও পুনর্ব্যক্ত করেন যে, মার্কিন-সমর্থিত ‘ষড়যন্ত্র’ ও সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যোগসাজশে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।ইসলামাবাদ অভিমুখে বিরাট পদযাত্রার ডাক ইমরানের
ইমামা খাতুন
প্রকাশিত:
২৩ মে ২০২২, ১৫:৩২
আরও খবর
ইসলামাবাদে মুখোমুখি ইরান ও আমেরিকা: শান্তি আলোচনার মধ্যস্থতায় পাকিস্তান
ইসলামাবাদে আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২
নিখোঁজের ৯ বছর পরও নাজিবের ন্যায়বিচারের দাবিতে জেএনইউ শিক্ষার্থীদের মিছিল
Pak Independence Day: স্বাধীনতার দিনে রকেটের বার্তা পাকিস্তানের
ভারতীয় বিমানের জন্য পাক আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইসলামাবাদ
ভারতীয় বিমানের জন্য পাক আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইসলামাবাদ
মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মণিপুর ইস্যুতে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল হাওড়ায়
মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মণিপুর ইস্যুতে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল হাওড়ায়
মুসলিমদের আধুনিক শিক্ষার পাশাপাশি চাই মূল্যবোধের শিক্ষাও: ইমরান
মুসলিমদের আধুনিক শিক্ষার পাশাপাশি চাই মূল্যবোধের শিক্ষাও: ইমরান
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের