পুবের কলম,ওয়েবডেস্ক: পৃথিবীর সামনে ধেয়ে আসছে বড় বিপদ। এমনই আশঙ্কা করছেন  বিজ্ঞানীরা। নাসা সতর্ক করছে আসন্ন বিপদের জন্য। ২টি গ্রহাণু খুব দ্রুত বেগে পৃথিবীর দিকে আসছে। সূর্যকে কেন্দ্র করে  প্রদক্ষিণ করছে গ্রহাণুগুলি। ওই ২ গ্রহাণুর ব্যাসার্ধ ৫০০-৮৫০ মিটার।
আমাদের এই গ্রহের বিপদ ঘটনোর জন্য এমন একটা গ্রহাণুই যথেষ্ঠ। গোটা বিষয়টির উপরে নজর রাখছে  নাসা।

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু!

সৌরজগত সৃষ্টির সময় পড়ে থাকা এইসব গ্রহাণুর আকার একটি বুদবদ থেকে কয়েক কিলোমিটার লম্বাও হতে পারে। ওই অবস্তাতেই তারা সূর্যের চারদিকে ঘুরছে। যে দুটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে তাদের নামকরণ করা হয়েছে ৪৮৮৪৫৩ (১৯৯৪ এক্সডি) এবং ২০২০ ডিবী৫।
এই দুই গ্রহাণুর আকার বেশ বড়।

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু!

গ্রহাণু ৪৮৮৪৫৩ (১৯৯৪ এক্সডি)  পৃথিবীর খুব কাছে চলে আসবে ১২ জুন। অন্যদিকে, ২০২০ ডিবী৫ গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে এসে যাবে ১৫ জুন। ওইসব গ্রহাণুর ব্যাসার্ধ ১৫০ মিটারের বেশি হওয়ায় সেগুলি পৃথিবীর জন্য বিপজ্জনক বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু!<div class=