ওবাইদুল্লা লস্কর,ডায়মন্ড হারবার: রসনার সেরা তৃপ্তি অবশ্যই মাছের রাজা ইলিশে। ভাপা, ঝাল, ঝোল, টক সবেতেই তার রাজকীয় উপস্থিতি। ডায়মন্ডহারবারে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৫০ টন ইলিশ।  মরশুমের শুরু থেকেই মৎস্যজীবীদের জালে সেভাবে ইলিশ না পড়ায় দুশ্চিন্তায় ছিল মৎস্যজীবীরা।

গত দু'দিনে ডায়মন্ড হারবারের মৎস্য  আড়তে ঢুকলো প্রায় ৫০ টন ইলিশ

তবে দুর্যোগের পরে মৎস্যজীবীদের জালে ধরা পড়তে শুরু করেছে সমুদ্রের রুপোলি ফসল।

গত দু'দিনে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার মৎস্য আড়তে প্রায় ৫০ টন ইলিশ ঢুকেছে এমনটাই জানালেন আড়তদারেরা। তবে তা পর্যাপ্ত পরিমান ইলিশ নয় ফলে দাম কমছে না ইলিশের।

https://youtu.be/X60zPUIuh0A

গত দু'দিনে ডায়মন্ড হারবারের মৎস্য  আড়তে ঢুকলো প্রায় ৫০ টন ইলিশ

আকাশছোঁয়া ইলিশের দাম সাধারণ মানুষের কেনার নাগালের বাইরে।  তবে ব্যবসায়ীরা জানান আবহাওয়া অনুকূল থাকলে হয়তো এবার মৎস্যজীবীদের জালে পর্যাপ্ত পরিমাণে ইলিশ ধরা পড়বে। তখনই কিছুটা কমতে পারে ইলিশের দাম।