পুবের কলম, ওয়েব ডেস্ক: ইয়েমেনে ভয়াবহ দুর্ঘটনা। ত্রাণ বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৮৫ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও ৩৫০ জনের মত।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ইয়েমেনের রাজধানী সানার এক স্কুলে ব্যবসায়ীরা ঈদ উপলক্ষে গরিব মানুষদের মধ্যে টাকা বিলির এক অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে গোটা দেশ থেকে প্রায় শতাধিক মানুষের জমায়েত হয়। টাকা বিলি শুরু হতেই ধাক্কাধাক্কি-হুড়োহুড়ি লেগে যায়। সেই ধাক্কাধাক্কির মধ্যে পড়ে প্রাণ হারান কমপক্ষে ৮৫ জন। মৃতদের মধ্যে বহু বৃদ্ধ-শিশু-মহিলা রয়েছেন বলেও খবর। গুরুতর আহত হয়েছে আরও অনেকে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা।