পুবের কলম ওয়েবডেস্ক : গত সোমবার বিরোধীদের পক্ষ থেকে নির্বাচন কমিশন অভিযান করা হয়েছিল। আর ঠিক তার পরের দিনই ফের সংসদ চত্বরে ধর্নায় বসল ইন্ডিয়া জোটের সাংসদরা। ভোট চুরি এবং বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার তীব্র বিরোধিতায় এদিন বিক্ষোভে শামিল হন তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ ইন্ডিয়া জোটের নেতারা। কার্যতই স্লোগানে শোরগোল পড়ে সংসদ এলাকায়।
এই বিক্ষোভে সবথেকে বেশি নজর কেড়েছে কংগ্রেস সাংসদদের পরা একটি বিশেষধরণের টি-শার্ট। সেই টি-শার্টের সামনে আঁকা এক মহিলার মুখ এবং নিচে লেখা-‘মিনতা দেবী’। ঠিক তারই পেছনে লেখা-‘১২৪ নট আউট।’ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে, কে এই মিনতা দেবী?আরও পড়ুন:
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ভোট জালিয়াতির অভিযোগে রাহুল গান্ধী যে কয়েকটি উদাহরণ তুলে ধরেছিলেন, তারই একটি হল এই মিনতা দেবীর ঘটনা। বিহারের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তিনি প্রথমবারের মতো ভোটার হিসেবে নাম নথিভুক্ত করেছেন। কিন্তু সেখানে বয়স দেখানো হয়েছে ১২৪ বছর, যা বিশ্বের সবথেকে প্রবীণতম ব্যক্তি ১১৫ বছরের ইথেল ক্যাথেরহ্যামের থেকেও ৯ বছর বেশি।
আরও পড়ুন:
আর এই গরমিল নিয়েই কংগ্রেস আক্রমণ শানায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর সংবাদমাধ্যমে জানিয়েছেন, “নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। রাজীব জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ECI এখন বিজেপির পরিচালিত অফিসে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ, মিনতা দেবী প্রথমবার ভোট দিচ্ছেন, অথচ বয়স ১২৪ বছর! এই বিষয়টি সংসদে আলোচনা হওয়া প্রয়োজন।”আরও পড়ুন:
কংগ্রেসের দাবি, বিহারের খসড়া ভোটার তালিকা পুরোপুরি জাল ভোটারে ভরা। তারই প্রতিবাদ স্বরূপ এই প্রতীকী টি-শার্ট পরে ধর্নায় বসেন সাংসদরা। মঙ্গলবারের বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, ডিএমকের টিআর বালু, এনসিপি (এসপি)-র সুপ্রিয়া সুলে সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা।
আরও খবর
ইনস্টাগ্রামে বন্ধুত্ব থেকে প্রেম, বেঙ্গালুরুতে লিভ-ইন পার্টনারকে শ্বাসরোধ করে খুন প্রেমিকের
সিপিআইএম "সংঘ পরিবারের কৌশল" অবলম্বন করেছিল, তোপ সথীসনের
উদ্ধব শিবিরেও বিদ্রোহী! সাংসদদের কিনতে "১৫ কোটি" টোপ, দাবি শিবসেনার
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা পাবেন আর্থিক সহায়তা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, সময়সীমা বাড়াল রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, সময়সীমা বাড়াল রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
একাধিক সংস্কারের পরেও নিয়ন্ত্রণে আসেনি প্রশ্ন ফাঁস: এনটিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সংসদীয় কমিটি
একাধিক সংস্কারের পরেও নিয়ন্ত্রণে আসেনি প্রশ্ন ফাঁস: এনটিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সংসদীয় কমিটি
এবার পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, গ্রেফতার ফুলবাগান থেকে
এবার পুলিশের জালে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, গ্রেফতার ফুলবাগান থেকে
“মাম্মি-পাপা, আই লাভ ইউ”, সুইসাইড নোট লিখে ফের আত্মঘাতী নিট পড়ুয়া
“মাম্মি-পাপা, আই লাভ ইউ”, সুইসাইড নোট লিখে ফের আত্মঘাতী নিট পড়ুয়া
টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা ঘিরে আইনি লড়াই, দিল্লি হাইকোর্টে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ
টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা ঘিরে আইনি লড়াই, দিল্লি হাইকোর্টে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ
যোগ দিবসে কলকাতায় নজির গড়ার প্রস্তুতি, রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে জোর তৎপরতা
যোগ দিবসে কলকাতায় নজির গড়ার প্রস্তুতি, রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে জোর তৎপরতা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের