আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। উত্তরোত্তর বেড়েই চলেছে সংক্রমণ। কোভিড পজিটিভ হয়ে একের পর এক আইসোলেশনে চলে যাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। পরিস্থিতি এতটাই গুরুতর যে রোগীদের চিকিৎসা পরিষেবা কে দেবে তা নিয়েই চিন্তায় রাজ্য সরকার।
আরও পড়ুন:
বিভিন্ন জেলা হাসপাতাল থেকে চিকিৎসকদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
আইসিএমআরের নয়া গাইডলাইন মোতাবেক কমপক্ষে সাত দিনের হোম আইসোলেশন।আরও পড়ুন:
জানাযাচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের জেনারেল সার্জারি, ত্বক, মেডিসিন ইত্যাদি বিভাগের কমপক্ষে ৯০% চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। যে কোন মুহূর্তে বন্ধ করে দিতে হতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগ।
আরও পড়ুন:
বসিরহাট স্বাস্থ্য জেলাতেও একদিনে আক্রান্তের সংখ্যা শতাধিক। বহরমপুর মেডিক্যাল কলেজে চিকিৎসক ৭/৮ জনের বেশি আক্রান্ত না হলেও সংক্রমণ ছড়িয়েছে হাসপাতালের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। সে বিভাগের সকলেই আক্রান্ত।
আরও পড়ুন:
স্বাস্থ্যদফতরকে এখনই বিকল্প ভাবনা ভাবতে হবে, না হলে হয়ত শুনতে হবে ১০০% ডাক্তারবাবুরাই হোম আইসোলেশনে বলছেন চিকিৎসকরা