পুবের কলম, ওয়েবডেস্ক: দাঙ্গার ছক কষে ইরানের বিভিন্ন শহরে গুপ্তহত্যা থেকে শুরু করে হামলা বাঁধানোর পরিকল্পনা নিয়েছিল ইসরাইলের প্রধান জাতীয় গোয়েন্দা সংস্থা 'মোসাদ'। এবার গোপন সূত্রের খবর পেয়ে মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেফতার করেছে ইরানের গোয়েন্দা বাহিনীর সদস্যরা।তাদের কাছ থেকে উদ্ধার হয়ে প্রচুর অস্ত্রশস্ত্র।
আরও পড়ুন:
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, ইসরাইলি এজেন্টদের আটকের পর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। মোসাদের এজেন্টদেরকে ইরানের পশ্চিম সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে।
এজেন্টদের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল, গ্রেনেড, উইনচেস্টার শটগান, কালাশনিকভ রাইফেল এবং প্রচুর পরিমাণ গুলি। মোসাদের এজেন্টরা এই সমস্ত অস্ত্র ব্যবহার করে দেশের বিভিন্ন শহরে দাঙ্গা সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছিল।আরও পড়ুন:
প্রসঙ্গত, মোসাদ ১৯৪৯ সালে গঠিত ইসরাইলের প্রধান ও জাতীয় গোয়েন্দা সংস্থা। মোসাদের কাজ ইসরাইল সীমানার গোপনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা, শত্রুভাবাপন্ন দেশগুলি যাতে বিশেষ ধরনের অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে না পারে, তা নিশ্চিত করা এবং দেশে-বিদেশে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উপর হামলার ষড়যন্ত্র আগাম প্রতিরোধ করা। যেসব দেশে ইসরায়েলের অভিবাসন সংস্থা আইনত সক্রিয় হতে পারে না, সেই সব দেশ থেকে ইহুদিদের ইসরায়েলে নিয়ে আসার দায়িত্ব পালন করে ‘মোসাদ'।