পুবের কলম, ওয়েবডেস্ক: সিরিয়া সফরে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বুধবার তিনি সিরিয়ার রাজধানী দামাস্কাস বিমানবন্দরে অবতরণ করেন। গত ১৩ বছরের মধ্যে সিরিয়ায় কোনও ইরানি প্রেসিডেন্টের প্রথম সফর এটি। এর আগে ২০১০ সালে ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ দামেস্ক সফর করেছিলেন।
রাজধানী দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি এ খবর নিশ্চিত করার পাশপাশি, আসন্ন এ সফরকে আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ‘টার্নিং পয়েন্ট’ বলে মন্তব্য করেছেন। আরও বলেছেন, প্রেসিডেন্ট রাইসির আসন্ন সিরিয়া সফরের ফলে সেসব দেশ আশাবাদী হয়ে উঠবে যারা মার্কিন আধিপত্য ও নিষেধাজ্ঞার শিকার। এভাবে সেই দেশগুলিও মার্কিন-বিরোধী বলয়ে যোগ দিতে উৎসাহী হবে। ইরানের নেতা রাইসি সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। ইরানের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ মুহাম্মদ জামশিদি বলেছেন, রাইসির সফর হবে প্রতিরোধ অক্ষের বিজয় উদযাপনের একটি উপলক্ষ্য। পশ্চিম এশিয়া অঞ্চল দু’টি ভূরাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে একটি উত্তেজনাপূর্ণ সময় শেষ করেছে উল্লেখ করে তিনি বলেন, পরিবর্তন দু’টি হচ্ছে, ‘ইরানের বিজয় এবং আমেরিকার পরাজয়।’ উল্লেখ্য, গত এক যুগ ধরে সংঘাত চলাকালে ইরান সিরিয়াকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সহায়তা দিয়ে আসছে। তেহরান দামেস্ককে তাদের হারানো অঞ্চল ফিরিয়ে আনতেও সাহায্য করেছে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সিরিয়ার পুনর্গঠনের বিষয়ে ইরানের ভূমিকাকে গুরুত্ব দিচ্ছেন। ইরানি নেতা রাইসি তাঁর এ সফরে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, অভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।১৩ বছর পর সিরিয়ায় ইরানের প্রেসিডেন্ট
ইমামা খাতুন
প্রকাশিত:
৩ মে ২০২৩, ১৫:২৭
আরও খবর
ভারতের ই-২০ ইথানল পেট্রোল নিতে আপত্তি ভুটানের, কেন?
পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডানপন্থী নেত্রী কেইকো ফুজিমোরি
খামেনির জানাজায় প্রতিশোধের বার্তা, লাল পতাকায় মুখর তেহরান
"কে ছেড়ে গেল, তাতে কিছু যায় আসে না," ফেসবুক লাইভে এসে ঋতব্রত শিবিরকে বার্তা মমতার
ফিলিস্তিনকে উৎসর্গ মিশরের ঐতিহাসিক জয়, উল্লাসে মাতল গাজা
ফিলিস্তিনকে উৎসর্গ মিশরের ঐতিহাসিক জয়, উল্লাসে মাতল গাজা
তৃণমূলের সব পদ ছেড়েই বিধানসভায় ঋতব্রতদের সঙ্গে বৈঠক চন্দ্রিমার
তৃণমূলের সব পদ ছেড়েই বিধানসভায় ঋতব্রতদের সঙ্গে বৈঠক চন্দ্রিমার
‘খামেনির দাফনের জন্য এক সপ্তাহ সময় দিয়েছি’, দাবি ট্রাম্পের
‘খামেনির দাফনের জন্য এক সপ্তাহ সময় দিয়েছি’, দাবি ট্রাম্পের
রাম মন্দিরের চুরি হওয়া সোনা গলিয়ে বিস্কুটে রুপান্তর করার আশঙ্কা সিটের
রাম মন্দিরের চুরি হওয়া সোনা গলিয়ে বিস্কুটে রুপান্তর করার আশঙ্কা সিটের
ঋতব্রত শিবিরের দখলে তৃণমূল ভবন! লাগানো হল নতুন তালা
ঋতব্রত শিবিরের দখলে তৃণমূল ভবন! লাগানো হল নতুন তালা
গণপিটুনির মামলায় রায়ের পর হুমকি, বিচারক তাবাসসুম খানের নিরাপত্তা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
গণপিটুনির মামলায় রায়ের পর হুমকি, বিচারক তাবাসসুম খানের নিরাপত্তা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পাঠিত
মুসলিমদের অধিকার রক্ষায় বড় ঘোষণা মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
গরু জবাই সম্পূর্ণ নিষেধাজ্ঞার নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার
ভবানীপুর মামলায় ইভিএম-ভিভিপ্যাট ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের
এসআইআর-বাদ পড়াদের রেশন বন্ধের অভিযোগ, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাওয়ার পরামর্শ
রাজস্থানে বেছে বেছে মুসলিম ধর্মীয় স্থান ভাঙার অভিযোগ: অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি
রাজস্থানে বেছে বেছে মুসলিম ধর্মীয় স্থান ভাঙার অভিযোগ: অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি
ইউপিতে খামেনির ছবি নিয়ে শোকসভা করায় এফআইআর পুলিশের, হাইকোর্টে শিয়া সম্প্রদায়
ইউপিতে খামেনির ছবি নিয়ে শোকসভা করায় এফআইআর পুলিশের, হাইকোর্টে শিয়া সম্প্রদায়
"আদালত কেবল নীরব দর্শক হয়ে থাকতে পারে না": আন্তর্জাতিক মঞ্চে দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বার্তা প্রধান বিচারপতির
"আদালত কেবল নীরব দর্শক হয়ে থাকতে পারে না": আন্তর্জাতিক মঞ্চে দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বার্তা প্রধান বিচারপতির
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
তৃণমূলের পদ থেকে মমতা, অভিষেককে সরিয়ে দিল ঋতব্রত শিবির