উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে এবার ডায়মন্ড হারবারে বিক্ষোভ মহিলাদের। অভিযোগ, বহু মহিলা অফলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ করেছিলেন। কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢোকেনি। অভিযোগ, অফলাইনে পূরণ করা ওইসব ফর্ম বস্তাবন্দি করে রাখা হয়েছিল, সেগুলি আপলোড করা হয়নি। ফলে হাজার হাজার মহিলা প্রথম মাসেই টাকা পেলেন না।
ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায়।আরও পড়ুন:
একই অবস্থা দক্ষিন ২৪ পরগনার অন্যান্য পুরসভা ও ব্লক অফিসগুলোতে। বিজেপির তরফে অভিযোগ,পুরসভা ও বিডিওর কর্মীরা ফর্ম এই আপলোডের কাজে যুক্ত। ওইসব কর্মীদের অনেকেই সিপিএম, তৃণমূলের কর্মী। তাঁরাই ফর্ম আপলোড করেনি বলে এই সমস্যা বলে অভিযোগ।
ভোটের প্রচারেই বিজেপি জানিয়েছিল রাজ্যে ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। রাজ্যে ক্ষমতায় আসার পরে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়েছে। মহিলারা টাকা পেতেও শুরু করেছেন। তবে ডায়মন্ড হারবারে পুরসভার কয়েক হাজার মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম মাসের জুনের টাকা পাননি বলে অভিযোগ। ওই পুরসভার ১৬টি ওয়ার্ডের কয়েক হাজার মহিলা ওই টাকা পাননি বলে ক্ষোভ ছড়িয়েছে। আর শুক্রবার তারা বিক্ষোভে সামিল হলেন।