উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: এক বিজেপি কর্মীকে অপহরণ ও মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডায়মন্ডহারবারে। ডায়মন্ড হারবারে এক বিজেপি কর্মীকে অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে মারধরের অভিযোগ উঠলো। আর এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ডায়মন্ড হারবার থানার পারুলিয়া মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা।
জানা যায়, শনিবার দুপুরে শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক জাতীয় সড়কের উপর বসে পড়ে অবরোধ শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজদীপ ব্যানার্জি নামে এক বিজেপি কর্মীকে হরিণডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পিছনে একটি পরিত্যক্ত বাড়িতে জোর করে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। সেখানে তাঁকে দীর্ঘক্ষণ ধরে মারধর করা হয়। অভিযুক্তরাই তাঁর মাথার ক্ষতস্থানে সেলাই করে এবং ইনজেকশন দেয়। পাশাপাশি ঘটনাটি যাতে বাইরে প্রকাশ না পায়, সেই উদ্দেশ্যে রাজদীপের পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন বিক্ষোভকারীরা। গুরুতর আহত অবস্থায় রাজদীপ ব্যানার্জিকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছে বলে জানা গিয়েছে । ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ঘন্টা খানেক ধরে জাতীয় সড়ক অবরোধ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকেরা।তবে কারা ও কেন এই কাজ করলো তা জানার চেষ্টা করছে পুলিশ। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ডায়মন্ডহারবারে এক বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
এক বিজেপি কর্মীকে অপহরণ ও মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডায়মন্ডহারবারে। ডায়মন্ড হারবারে এক বিজেপি কর্মীকে অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে মারধরের অভিযোগ উঠলো।
আসলাম হোসেন
প্রকাশিত:
১১ জুলাই ২০২৬, ১৯:১৭
আরও খবর
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে ডায়মন্ড হারবারে বিক্ষোভ মহিলাদের
শুভেন্দুর কড়া বার্তার পর ফলতায় গ্রেফতার বেড়ে ১৬
এবার অবৈধ মাটি কাটায় নাম জড়ালো অভিষেকের, থানায় অভিযোগ বিজেপি নেতার
১১ ঘণ্টার ম্যারাথন জেরার পর অভিষেকের বার্তা, ‘গলা কেটে দিলেও আত্মসমর্পণ নয়’
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত তৃণমূল কর্মী
গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত তৃণমূল কর্মী
ডায়মন্ড হারবারে ভোট দিতে গিয়ে বিশেষভাবে সক্ষম ভোটারকে হেনস্থা, ফের কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী
ডায়মন্ড হারবারে ভোট দিতে গিয়ে বিশেষভাবে সক্ষম ভোটারকে হেনস্থা, ফের কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী
কড়া নিরাপত্তায় ১৫ বুথে চলছে পুনর্নির্বাচন, দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার ৫৫.৫৭ শতাংশ
কড়া নিরাপত্তায় ১৫ বুথে চলছে পুনর্নির্বাচন, দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার ৫৫.৫৭ শতাংশ
কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের: ডায়মন্ড হারবারের ৫ পুলিশ কর্তা সাসপেন্ড, এসপিকে সর্তকবার্তা
কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের: ডায়মন্ড হারবারের ৫ পুলিশ কর্তা সাসপেন্ড, এসপিকে সর্তকবার্তা
সর্বাধিক পাঠিত
গরু জবাই সম্পূর্ণ নিষেধাজ্ঞার নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ওড়িশা ও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
ইউপিতে খামেনির ছবি নিয়ে শোকসভা করায় এফআইআর পুলিশের, হাইকোর্টে শিয়া সম্প্রদায়
গণপিটুনির মামলায় রায়ের পর হুমকি, বিচারক তাবাসসুম খানের নিরাপত্তা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
"আদালত কেবল নীরব দর্শক হয়ে থাকতে পারে না": আন্তর্জাতিক মঞ্চে দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বার্তা প্রধান বিচারপতির
"আদালত কেবল নীরব দর্শক হয়ে থাকতে পারে না": আন্তর্জাতিক মঞ্চে দেশের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বার্তা প্রধান বিচারপতির
অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট, ভুল সংশোধনে পোর্টালে আসছে 'এডিট' অপশন
অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট, ভুল সংশোধনে পোর্টালে আসছে 'এডিট' অপশন
চার প্রজন্মের লড়াইয়ের অবসান, শরাফত আলীদের ৭০ বছরের পুরনো জমির দলিলকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট
চার প্রজন্মের লড়াইয়ের অবসান, শরাফত আলীদের ৭০ বছরের পুরনো জমির দলিলকে বৈধতা দিল সুপ্রিম কোর্ট
শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, কীভাবে সংরক্ষণ করা হয়েছিল দেহ?
শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, কীভাবে সংরক্ষণ করা হয়েছিল দেহ?
আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বিহারে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ, অভিনেতার কুশপুত্তলিকা দাহ