ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব। শুক্রবার সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে। এই তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’।
আরও পড়ুন:
প্রথমে সৌদি আরবের পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠানো নিয়ে অনিশ্চয়তা থাকলেও পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তেহরানে যায়।
আরও পড়ুন:
খামেনিকে শেষ বিদায় জানাতে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে ইরান।
শুক্রবার বিদেশি প্রতিনিধিদের জন্য তাঁর মরদেহ রাখা হয়। আজ সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কফিন উন্মুক্ত স্থানে রাখা হবে বলে জানানো হয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর ইরানের পাল্টা হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং সৌদি আরব-সহ কয়েকটি দেশের সঙ্গে তেহরানের সম্পর্কের অবনতি ঘটে।
আরও পড়ুন:
তবে সেই উত্তেজনার আবহের মধ্যেও খামেনির প্রতি সৌদি আরবের এই শ্রদ্ধা প্রদর্শনকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।