পুবের কলম, ওয়েবডেস্ক: প্রথমবারের মতো সারা বিশ্বে পালিত হল ‘ইসলামোফোবিয়া মোকাবিলায় আন্তর্জাতিক দিবস’। ইসলামোফোবিয়া মোকাবিলা দিবসকে সামনে রেখে ৩০ দেশে কার্যক্রম পরিচালনাকারী আন্তর্জাতিক মুসলিম অ্যাডভোকেসি দলগুলি সকলকে জোটবদ্ধ হয়ে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ও ইসলামোফোবিয়া মোকাবিলার আহ্বান জানিয়েছে। ২০২১ সালের ১৫ মার্চ প্রথমবারের মতো ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি-র সদর দফতর জেদ্দায় দিনটি বিশেষ ভাবে উদযাপিত হয়। এরপরের বছর অর্থাৎ ২০২২ সালে রাষ্ট্রসংঘ দিনটিকে স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব পাস করে।
চলতি বছরের ১৫ মার্চ ইসলামোফোবিয়া মোকাবিলা বিষয়ক দিনটি পালন করেছে রাষ্ট্রসংঘ। জানা যায়, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে ১৫ মার্চ এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর চালানো সন্ত্রাসী হামলায় ৫১ জন মুসল্লি নিহতের ঘটনার পর ওআইসি ‘ইন্টারন্যাশনাল ডে টু কমব্যাট ইসলামোফোবিয়া’ নামে একটি দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ৩০ দেশে কর্মরত ইসলামি এনজিওগুলি এক সম্মিলিত বিবৃতিতে জানায়, ‘ইসলামোফোবিয়া বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। মুসলিম-বিরোধী চরমপন্থা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তার একটি ভয়ঙ্কর উদাহরণ হল ৪ বছর আগে ১৫ই মার্চ নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনা।’ এনজিওগুলি আরও বলে, ‘ঘৃণামূলক ভাষণ, বৈষম্য, ধর্মীয় স্বাধীনতার ওপর বিধিনিষেধ, ভাঙচুর, সহিংস অপরাধ, নির্বিচারে গ্রেফতারি, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীকের ওপর আক্রমণ, গণহত্যা, গণ নজরদারি ও জাতিগত শুদ্ধিকরণ হল বিশ্বব্যাপী টিকে থাকা ইসলাম বিদ্বেষ ও বর্ণবাদের নানা রূপ। এগুলি অগ্রহণযোগ্য, এবং এরা সবই আন্তঃসম্পর্কিত।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘যারা এক দেশে মুসলিমদের টার্গেট করে তারা অন্যান্য দেশের মানুষদেরও মুসলিমদের বিরুদ্ধে একই অন্যায় করতে উৎসাহ জোগায়।’ উল্লেখ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ফ্রান্স, স্পেন ও ব্রিটেনের মতো দেশে কর্মরত ইসলামি এনজিওগুলি তাদের সম্মিলিত বিবৃতিতে সই করেছে ও ইসলামোফোবিয়ার তীব্র নিন্দা জানিয়েছে।‘বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে ইসলামোফোবিয়া’
ইমামা খাতুন
প্রকাশিত:
১৬ মার্চ ২০২৩, ১৪:৫২
আরও খবর
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি