পুবের কলম ওয়েবডেস্কঃ নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ফের গুলি চালানোর অভিযোগ উঠল ইজরায়েলের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি। যাদের মধ্যে ১০ জন শিশু।

Advertisement
একজনের গুলি লেগেছে মাথায়, যার অবস্থা আশংকা জনক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবরের সত্যতা স্বীকার করেছে।
জানা যাচ্ছে, ৫২ বছর আগে পবিত্র আল-আকসা মসজিদে আগুন লাগানোর প্রতিবাদে গাজায় শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছিল হামাস। তাদের আহ্বানে সাড়া দিয়ে কয়েক শো ফিলিস্তিনি মালাক্কা শরণার্থী ক্যাম্পের দিকে রওয়ানা দেন।
Advertisement

এক পর্যায়ে বিক্ষোভকারীরা সীমান্ত দেয়ালের দিকে পাথর ছুঁড়তে শুরু করলে তাদের ওপর গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ইজরায়েলি বাহিনী। এতে ১০ শিশু-সহ অন্তত ২৬ জন আহন হন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ইজরায়েলের পক্ষ থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানানো হয়েছে সীমান্তে দেওয়ালের কাছে কয়েকশো বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা দমন সরঞ্জাম, অর্থাৎ প্রয়োজনে ০.২২ ক্যালিবার গুলি ব্যবহার করে সেনারা।