জেরুসালেম: ইসরাইলের পক্ষ থেকে যুদ্ধবিরতি বাড়ানোর জন্য প্রস্তাবিত শর্ত বা পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন-হামাস। শনিবার হামাস এক মুখপাত্র হাজেম কাসেম আল-আরাবি টিভিকে জানিয়েছেন, গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে বর্তমানে কোনও আলোচনা চলছে না। ইসরাইল-হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হয়েছে শনিবার। তবে মিশরে অনুষ্ঠিত আলোচনা থেকে পরবর্তী ধাপের কোনও অগ্রগতিও ঘোষণা করা হয়নি।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরাইলের আলোচক দল কায়রো থেকে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ মিশর বৃহস্পতিবার বলেছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে ‘নিবিড়’ আলোচনায় অংশ নিতে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল কায়রোতে অবস্থান করছে। কয়েক মাসের আলোচনার পরই কেবল প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হয়েছিল। তবে প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হলেও কায়রো থেকে আলোচনার কোনও অগ্রগতি ঘোষণা করা হয়নি। এ দিকে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইসরাইল-হামাস চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য আগামী দিনগুলো ‘গুরুত্বপূর্ণ’। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে সাংবাদিকদের গুতেরেস বলেন, ‘যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি অবশ্যই বহাল থাকবে। আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির ভাঙন এড়াতে উভয়পক্ষকে প্রচেষ্টা ছাড়া যাবে না।চুক্তি ছাড়াই শেষ হল ইসরাইল-হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায়
সুস্মিতা
প্রকাশিত:
১ মার্চ ২০২৫, ১৬:০৬
আরও খবর
ইরানের সঙ্গে চুক্তি 'শেষ' বলে ঘোষণা ট্রাম্পের, যুদ্ধবিরতি 'সময়ের অপচয়' বললেন মার্কিন প্রেসিডেন্ট
মার্কিন-ইরান চুক্তিতে বেকায়দায় নেতানিয়াহু
অবশেষে ইরান-আমেরিকা যুদ্ধবিরতি, শান্তির উদ্যোগকে স্বাগত জানালেন মোদি
লেবানন-ইসরায়েল সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
আমেরিকা-ইরানের মধ্যে যুদ্ধবিরতির জেরে আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফিরল, ব্যারেল প্রতি তেলের দাম নামল ১০০ ডলারের নীচে
আমেরিকা-ইরানের মধ্যে যুদ্ধবিরতির জেরে আন্তর্জাতিক বাজারে স্বস্তি ফিরল, ব্যারেল প্রতি তেলের দাম নামল ১০০ ডলারের নীচে
মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ
মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের
৯ জিম্মির মুক্তির বিনিময়ে ২ মাসের যুদ্ধবিরতির শর্ত দিল হামাস
৯ জিম্মির মুক্তির বিনিময়ে ২ মাসের যুদ্ধবিরতির শর্ত দিল হামাস
অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি অব্যাহত: ভারতীয় সেনাবাহিনী
অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি অব্যাহত: ভারতীয় সেনাবাহিনী
কেন যুদ্ধবিরতি! সবকিছুর ব্যাখ্যা চেয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি রাহুলের
কেন যুদ্ধবিরতি! সবকিছুর ব্যাখ্যা চেয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি রাহুলের
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩