বিশেষ প্রতিবেদন: রোযার মাস চলছে। সারা বিশ্বের মুসলিমদের পাশাপাশি রোযা রাখছেন ফিলিস্তিনের মানুষরাও। কিন্তু ইসরাইলে বন্দি অবস্থায় থাকা প্রায় ৯,১০০ ফিলিস্তিনির অবস্থা অত্যন্ত শোচনীয়। রমযান মাসে বন্দি থাকা ফিলিস্তিনিদের রোযা-নামাযে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। জানা গিয়েছে, জেলে বন্দি থাকা ৯,১০০ ফিলিস্তিনিকে সেহরি ও ইফতারের জন্য কোনও খাবার দেওয়া হচ্ছে না। এসকল বন্দিদের অনাহারে রেখে হত্যার চেষ্টা করা হচ্ছে!
ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব জানিয়েছে, গাজায় ইসরাইলের আক্রমণ শুরুর পর থেকে ফিলিস্তিনি বন্দিদের অবস্থা আরও খারাপ হয়েছে। জেলে তাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হচ্ছে না। ঠিক কীভাবে সেই বন্দিদের ওপর নির্যাতন করা হচ্ছে তা জানিয়েছে প্রিজনার্স ক্লাব। বলা হয়, ইসরাইলের জেলে বন্দি ফিলিস্তিনিদের খাবারের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে বা কোনও কোনও ক্ষেত্রে খাবার দেওয়াই বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে জেলে ফিলিস্তিনি বন্দিরা অসুস্থ হয়ে যাচ্ছেন। প্রিজনার্স ক্লাব জানায়, ইসরাইল ইচ্ছা করেই এমন খাবার বন্দিদের দিচ্ছে যা কাঁচা ও খাওয়ার যোগ্য নয়। কিছু কিছু বন্দি শিবিরে পচা-গলা মেয়াদ ফুরিয়ে যাওয়া প্যাকেটজাত খাবার দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের। এসব খেয়ে বন্দিদের পক্ষে রোযা রাখা অত্যন্ত কঠিন হয়ে উঠছে। আরও অভিযোগ, ফিলিস্তিনিদের নামায আদায়েও বাধা দিচ্ছে জেল কর্তৃপক্ষ। তেলাওয়াতের জন্য বন্দিরা কুরআন চাইলে তাও মিলছে না। আরও বলা হয়, কারাগারের অন্ধকার কক্ষে থেকে সূর্যোদয় বা সূর্যাস্তের কিছুই বুঝে উঠতে পারছেন না বন্দিরা, তাদের সঙ্গে বাইরের দুনিয়ার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। বর্তমানে ইসরাইলি জেলগুলিতে এরকম প্রায় ৯,১০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এদের মধ্যে ৩,৫৫৮ জন হলেন ইসরাইলের প্রশাসনিক আটকাদেশে শিকার। এই বন্দিদের বিচারকাজও স্থগিত করে রেখেছে ইসরাইল। এদের বিরুদ্ধে কোনও অভিযোগ গঠন হয় না, ফলে আদালতে ট্রায়ালও হয় না। ইসরাইলি নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনি বন্দিরা বহুবার কারাগারে অনশন করেছেন। তবে এতেও ইসরাইলি অত্যাচার এতটুকু কমেনি। প্রতিবারই ইসারইলের কৌশলগত নির্যাতন, অত্যাচার, হেনস্তা ও শোষণের শিকার হতে হয়েছে ফিলিস্তিনি বন্দিদের।ইসরাইলি জেলে ৯,১০০ ফিলিস্তিনি বন্দি অনাহারে
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ মার্চ ২০২৪, ০৮:৪৮
আরও খবর
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা